শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

পরকীয়ার জেরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা!

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চাঁদপুরে পরকীয়ায় পরকীয়ার জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক নারী। আজ বুধবার সন্ধ্যায় শাহরাস্তি পৌরসভার ৯নং ওয়ার্ডের বাত্তলা উত্তর মিজি বাড়িতে ওই ঘটনা ঘটেছে।

নিহতের পরিবার জানায়, প্রায় ৮ মাস আগে শাহরাস্তি পৌরসভার ৯নং ওয়ার্ডের বাবুল মিজির মেয়ে নিশাতের (১৮) সঙ্গে বড়ুরা উপজেলার বিষ্ণুপুর গ্রামের প্রবাসী রাব্বির সামাজিকভাবে বিয়ে হয়। প্রবাসী স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় ১৪ জুন স্বামীকে ডিভোর্স দেয়। একই দিন নিশাত বাড়িতে বাবা ও মায়ের অজান্তে বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

বাড়ির লোকজন ও স্থানীয়রা জানান, নিশাত বিয়ের আগে জনৈক এক ছেলের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে সম্পর্ক গড়ে। বিয়ের পরেও ওই ছেলের সঙ্গে গোপনে সম্পর্ক চালিয়ে যাওয়ায় স্বামী জানতে পারে। এতে স্বামীর সঙ্গে বেশ কয়েকবার পরকীয়ার সম্পর্ক নিয়ে পারিবারিকভাবে দুই দফা বসে নিষ্পত্তি হয়। নিষ্পত্তির পর প্রবাসী স্বামী কর্মক্ষেত্র প্রবাসে চলে যায়। স্বামীর প্রবাসে যাওয়ার সুযোগে নিশাত বাপের বাড়ি গিয়ে চট্টগ্রামের জনৈক প্রেমিকের সঙ্গে গিয়ে আত্মগোপনে থাকে। হঠাৎ এক সপ্তাহ পর নিশাত বাপের বাড়ি আসে। অন্যদিকে চট্টগ্রামের জনৈক প্রেমিক নিশাতের সঙ্গে রাত্রিযাপনের কিছু ছবি প্রবাসী স্বামীর কাছে পাঠিয়ে দেয়। এতে প্রবাসী স্বামী-স্ত্রীর এমন ছবি দেখে স্ত্রীকে ঘরে না তোলার সিদ্ধান্ত নেয়। নিশাত নিজেই আজ দুপুরে স্বামী রাব্বিকে ডিভোর্স দিয়ে বাড়িতে আসে। এরপর বাবা ও মায়ের অজান্তে সন্ধ্যায় নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

শাহরাস্তি মডেল থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়। শাহরাস্তি মডেল থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন আত্মহত্যার ঘটনাটি নিশ্চিত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১০

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১১

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১২

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৩

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৫

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৬

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৭

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৮

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৯

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

২০
X