নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

মাকে ছেলের মারধর, শাসন করতে গিয়ে প্রাণ গেল মামার

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কাঞ্চন মিয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের পোড়াবাড়ি গ্রামের কাউছু মিয়ার ছেলে। অভিযুক্ত মাজহারুল উপজেলার নওপাড়া গ্রামের মৃত সেলিম মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে অটোরিকশাচালক মাজহারুল প্রায় সময়ই তার মা মাজেদা আক্তারকে (৪৫) শারীরিকভাবে নির্যাতন করত। অন্যদিনের মতো মঙ্গলবার মাজহারুল তার মাকে মারধর করে। ছেলের অত্যাচার নির্যাতনের বিচার চাইতে মাজেদা তার ভাই কাঞ্চন মিয়াকে জানান। মঙ্গলবার বিকেলে কাঞ্চন মিয়া শাসন করতে ভাগনের বাড়িতে যান। এতে ক্ষিপ্ত হয়ে ভাগনে মাজহারুল উত্তেজিত হয়ে কাঞ্চন মিয়ার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে কাঞ্চন মিয়া গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহত কাঞ্চন মিয়াকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করেন। পরে মঙ্গলবার সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় কাঞ্চন মিয়া মারা যান।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মিজানুর রহমান বলেন, পারিবারিক কলহের জেরে মাজহারুল প্রায়ই তার মাকে মারধর করতো। অন্যান্য দিনের মতো আজকেও মাজহারুল তার মাকে মারধর করে। বিষয়টি তার মামা কাঞ্চন মিয়া জেনে ভাগনেকে শাসন করতে যায়। তবে শাসন করায় ক্ষিপ্ত হয়ে কাঞ্চন মিয়ার মাথায় লাঠি দিয়ে আঘাত করে মাজহারুল। পরে গুরুতর আহত কাঞ্চনকে মমেক হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। সেখানেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, লাশ এখনো মমেক হাসাপাতালে রয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় মামলা করবে বলে জানিয়েছে ভুক্তভোগীর পরিবার। ঘটনার পর অভিযুক্ত মাজহারুল পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১০

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১১

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১২

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৩

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৪

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৫

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৬

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৭

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৮

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৯

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

২০
X