নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

নরসিংদীতে প্রতিপক্ষের গুলিতে গৃহবধূ নিহত

নিহত শান্তা ইসলামের স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা
নিহত শান্তা ইসলামের স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা

নরসিংদীর রায়পুরায় প্রতিপক্ষের গুলিতে শান্তা ইসলাম নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

নিহত শান্তা ইসলাম (২২) শ্রীনগর গ্রামের শাকিল খানের স্ত্রী।

স্থানীয়রা জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেলের সঙ্গে প্রতিপক্ষ একই এলাকার দলিল লেখক মো. সোহেল মিয়ার বিরোধ চলে আসছিল। পূর্ব এ বিরোধের জেরে শুক্রবার জুমার নামাজের পর সোহেলের সমর্থকরা চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেলের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন চেয়ারম্যানের চাচাতো ভাইয়ের স্ত্রী শান্তা ইসলাম। স্বজনরা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইসমাইল হোসেন রাজিব বলেন, দুপুর আড়াইটার দিকে শান্তা ইসলাম নামের এক গৃহবধূকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। নিহতের পিঠে গুলির চিহ্ন রয়েছে।

রায়পুরা থানার ওসি মো. আদিল মাহমুদ কালবেলাকে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১০

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১১

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১২

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৩

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৪

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৫

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৬

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৯

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

২০
X