বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩০ পিএম
অনলাইন সংস্করণ

বান্দরবানের দেবতাখুম খুলছে মঙ্গলবার

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র দেবতাখুম। ছবি : সংগৃহীত
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র দেবতাখুম। ছবি : সংগৃহীত

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র দেবতাখুমে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) থেকে পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা আইনশৃঙ্খলা রক্ষা ও সমন্বয় সংক্রান্ত কোর কমিটির গত ১৬ জানুয়ারি সভার সিদ্ধান্ত ও উপজেলা কার্যালয় রোয়াংছড়ি, বান্দরবান পার্বত্য জেলা গত ৪ ফেব্রুয়ারি একটি প্রেরিত পত্রের আলোকে রোয়াংছড়ি উপজেলা দেবতাখুম পর্যটনকেন্দ্রটি আগামী ১১ ফেব্রুয়ারি থেকে সব পর্যটকের জন্য উন্মুক্ত করা হলো।

স্থানীয়রা জানান, দুর্গম এলাকাগুলোতে সশস্ত্র সংগঠনগুলোর তৎপরতার কারণে ২০২২ সালের ১৭ অক্টোবর রুমা-রোয়াংছড়িতে দেশি-বিদেশি পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন। এ নিষেধাজ্ঞা কয়েক দফায় বাড়িয়ে রুমা-রোয়াংছড়ি, আলীকদম ও থানচি উপজেলায়ও আরোপ করা হয়। পরে আলীকদম উপজেলা থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও রুমা-রোয়াংছড়ি ও থানচি উপজেলায় বহাল রয়েছে। ভ্রমণ নিষেধাজ্ঞার মধ্যেও গত বছর ৩ ও ৪ এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংকে ডাকাতি করে সশস্ত্র সংগঠন কেএনএফ। যার কারণে ৬ এপ্রিল থেকে সন্ত্রাস দমনে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করে।

রোয়াংছড়ি পর্যটক গাইডের সভাপতি পলাশ তঞ্চঙ্গ্যা বলেন, দীর্ঘ এক বছর পর দেবতাখুম পর্যটনকেন্দ্রের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে প্রশাসন। আবারও পর্যটকদের পদচারণায় মুখরিত হবে পর্যটনকেন্দ্র দেবতাখুম। এতে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীসহ পর্যটক গাইডের মাঝে স্বস্তি ফিরেছে। প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, আগামীকাল থেকে পর্যটনকেন্দ্র দেবতাখুম পর্যটকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। পর্যটকদের নিরাপত্তা জন্য ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক মাঠে থাকবে ও সাদা পোশাকে সতর্ক অবস্থানে থাকবে। আর প্রতিটি স্থানে পর্যটকদের জন্য হটলাইন নম্বর দেওয়া আছে। প্রয়োজনে জরুরি কল দিলে মুহূর্তে ট্যুরিস্ট পুলিশ সেখানে পৌঁছে যাবে।

উল্লেখ্য, বান্দরবান থেকে রোয়াংছড়ি, সেখান থেকে কচ্ছপতলি হয়ে দেড় কিলোমিটার পায়ে হেঁটে যাওয়া যায় দেবতাখুম। সেখানে রয়েছে পাথরের দুপাহাড়ের মাঝখানে পাহাড়ি ঝর্ণা ও স্বচ্ছ পানি। অনেক জায়গায় গভীর জঙ্গল ও পাথরের দেয়ালের কারণে সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না। বান্দরবানের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান দেবতাখুম বান্দরবান জেলা শহর থেকে ৩৩ কিলোমিটার ও রোয়াংছড়ি থেকে ১৩ কিলোমিটার দূরত্বে অবস্থিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X