মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

শহীদ মিনার দখল করে মাছের বাজার, উদযাপন হয়নি শহীদ দিবস

শহীদ মিনার দখল করে মাছের বাজার। ছবি : কালবেলা
শহীদ মিনার দখল করে মাছের বাজার। ছবি : কালবেলা

শহীদ মিনার দখল করে চলছে মাছের বাজার। ফলে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে স্থানীয় বাসিন্দারা শ্রদ্ধা জানাতে পারেননি।

সরেজমিনে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউপির নোয়াহাটি বাজারে দেখা যায়, স্থানীয় বাজারের দোকানিরা শহীদ মিনার দখল করে বাজার বসিয়েছেন। ময়লা-আবর্জনার স্তূপ। জুতা পায়ে দিয়ে মাছ ব্যবসায়ীরা এর ওপর বসে আছে।

স্থানীয়দের অভিযোগ, এলাকার শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকে শহীদ মিনারটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে ফেব্রুয়ারির কর্মসূচি পালন করতে চেয়েছিল। কিন্তু বাজার কমিটি ও বিশেষ মহলের বাধায় এটি সম্ভব হয় না। পাশে ট্রাক-লরি শ্রমিক ইউনিয়নের আঞ্চলিক কার্যালয়ের অফিস থাকার কারণে ও শহীদ মিনারের পরিবেশও বিঘ্নিত হচ্ছে।

এ নিয়ে স্থানীয়রা দীর্ঘদিন থেকে তীব্র প্রতিবাদ জানিয়ে আসছেন। মৌখিকভাবে অনেকবার স্থানীয় প্রশাসন ও ইউপি চেয়ারম্যানকে অবগত করলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

জানা যায়, এক যুগ আগে শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের বরাদ্দে নির্মিত হয় শহীদ মিনারটি। কয়েক বছর যেতে না যেতে দোকানদাররা এটি দখল করতে শুরু করে। এর আশপাশে বাজার থাকায় বাজার কমিটি এটি রক্ষণাবেক্ষণে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো সেখানে মাছের বাজার বসিয়েছেন।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর জয় জানান, বাজারের শহীদ মিনারের এই হাল আমাদের জাতির জন্য লজ্জার। দ্রুত এটি সংরক্ষণে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

বাজার কমিটির সভাপতি ও ইউপি সদস্য শাহজাহান মিয়া কালবেলাকে জানান, শহীদ মিনারে কোনো সমস্যা হয়নি। মাছের বাজার শহীদ মিনার থেকে অনেক দূরে থাকার কথা। বিষয়টি পুরোপুরি আমি জানি না, খোঁজখবর নিয়ে দেখব।

মাধবপুরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদ বিন কাসেম কালবেলাকে জানান, শহীদ মিনারে এরকম বেহাল অবস্থা ও মাছ বাজার থাকার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি আমি অবগত নই। খোঁজখবর নিয়ে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১০

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১১

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১২

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৩

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৪

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৫

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৬

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৭

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৮

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৯

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X