শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
বগুড়া ব্যুরো
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ভুয়া র‌্যাব পরিচয়ে চাঁদাবাজি, অতঃপর...

ভুয়া র‌্যাব পরিচয়ে চাঁদাবাজিতে ৩ জনকে গ্রেপ্তার করে র‌্যাব। ছবি : কালবেলা
ভুয়া র‌্যাব পরিচয়ে চাঁদাবাজিতে ৩ জনকে গ্রেপ্তার করে র‌্যাব। ছবি : কালবেলা

বগুড়ায় র‌্যাব পরিচয়ে চাঁদাবাজির সময় তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২। এসময় প্রতারকদের কাছ থেকে ভুয়া আইডি কার্ড, ৪টি মোবাইল ফোন, নগদ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে বগুড়া জেলা শিক্ষা অফিসের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— বগুড়া গাবতলীর আরমান আলী (৩৮), একই এলাকার মোয়াজ্জেম হোসেন (৪৫) এবং ঝালকাঠির নলছিটি এলাকার মামুন হোসেন তালুকদার (৩৭)। এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ।

র‌্যাব-১২ সূত্র জানায়, গত ২০ ফেব্রুয়ারি মো. রঞ্জু মিয়া নামে এক ব্যক্তির কাছে ফোন করে প্রতারকচক্র নিজেদের র‌্যাব সদস্য পরিচয় দিয়ে এক লাখ টাকা দাবি করে। তারা ভয় দেখায় যে, র‌্যাব অফিসে তার বিরুদ্ধে অভিযোগ আছে এবং তা থেকে বাঁচতে হলে টাকা দিতে হবে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ভুক্তভোগী র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়ায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে র‌্যাব ছায়াতদন্ত শুরু করে এবং কৌশলে প্রতারকদের ২১ ফেব্রুয়ারি সকাল ৯টায় র‌্যাব অফিসের সামনে আসতে বলে। পরে সকাল ১০টার দিকে বগুড়া জেলা শিক্ষা অফিসের সামনে অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

তল্লাশি চালিয়ে প্রতারকদের কাছ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি ভুয়া অস্থায়ী পরিচয়পত্র, ডিজিএফআই’র ভুয়া আইডি কার্ড, ৪টি মোবাইল ফোন, নগদ ৩ হাজার ২০০ টাকা এবং কালো রঙের একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে প্রথম দুজন চাকুরিচ্যুত সেনাসদস্য। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে চাঁদাবাজি ও প্রতারণার সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমতায় থেকে বিরতিতে গেল বেলজিয়াম-স্পেন

এবার নোরা ফাতেহির ফেক ভিডিও ভাইরাল

সেমির লড়াইয়ে মাঠে নামল স্পেন-বেলজিয়াম

বিতর্কের পর বিশ্বকাপে ভিএআরে বড় পরিবর্তন আনল ফিফা

বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে ঢাবি ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন

‘শুধু হিন্দুরাই বৃত্তি পেয়েছে’ দাবিতে ভুল তথ্য ভাইরাল

কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ

বিএআরএফের সভাপতি নিজামুল হক, সম্পাদক কাওসার আজম 

হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

১০

রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৫

১১

অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা সংরক্ষণের প্রত্যয় সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অব ক্যাম্পবেলটাউনের

১২

সরকারি কেয়ার সেন্টারে শিশু অন্তঃসত্ত্বা, ৫ কর্মকর্তা বরখাস্ত

১৩

‘স্ট্যান্টবাজি করতেই ১১ দল তিস্তা নিয়ে আন্দোলনের কথা বলছে’

১৪

বিটিভিতে বিরোধীদলীয় নেতার খবর, বদলাচ্ছে চিরাচরিত ধারা

১৫

বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা

১৬

‘নির্বাচন ঘনিয়ে আসায় নেতানিয়াহুর এখন নতুন শত্রু দরকার’

১৭

যার মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা, সেই রিয়াজ কারাগারে

১৮

ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, স্ত্রী হাসপাতালে

১৯

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান

২০
X