বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

এবালন ফ্যাশন লিমিটেড গার্মেন্টসে আগুন লাগে। ছবি : কালবেলা 
এবালন ফ্যাশন লিমিটেড গার্মেন্টসে আগুন লাগে। ছবি : কালবেলা 

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব কালুরঘাট এলাকায় এবালন ফ্যাশন লিমিটেড (জ্যাকেট তৈরির কারখানা) গার্মেন্টসে আগুন লেগেছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্। আগুন লাগার খবর পেয়ে ছুটে আসছে কারখানায় কর্মরতদের আত্মীয়স্বজনরা।

কারখানাটির কোয়ালিটি ম্যানেজার অলী উল্লাহ্ বলেন, পৌনে ৫টার দিকে কারখানায় আগুন লাগে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এই কারখানায় প্রায় পাঁচ শতাধিক শ্রমিক কাজ করেন। কারখানাটিতে রপ্তানিমুখী তৈরি পোশাক প্রস্তুত করা হয়।

উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ কালবেলাকে বলেন, কারখানার ৪র্থ তলা থেকে আগুন লেগেছে। সেখানেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। সবাই নিরাপদে নেমে আসায় মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিসের সঙ্গে পুলিশ, রেড ক্রিসেন্ট ও স্কাউট দলের সদস্যরা ঘটনাস্থলে কাজ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

১০

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

১১

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

১২

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

১৩

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

১৪

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

১৫

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

১৬

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

১৭

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

১৮

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

১৯

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

২০
X