কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

একদিনে সৌদিআরব ও কাতারে ৩ প্রবাসীর মৃত্যু

মৃত্যু হওয়া ৩ প্রবাসী। ছবি : সংগৃহীত
মৃত্যু হওয়া ৩ প্রবাসী। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ সৌদিআরব ও কাতারে একই দিনে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা ৩ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) পৃথক সময়ে তারা মৃত্যুবরণ করেন।

তাদের মধ্যে দুজনই উপজেলার জয়চন্ডী ইউনিয়নের বাসিন্দা। নিহতদের পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, মধ্যপ্রাচ্যের দেশ কাতারের আল কুর শহরে রাজমিস্ত্রীর কাজ করতেন কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পূর্ব রংগীরকুল গ্রামের আব্দুল মতিন মতু মিয়ার ছেলে আব্দুল খালিক (৪২)। রোববার বিকেলে ভবনে ঢালাইয়ের কাজ করার সময় মেশিনের আঘাতে আব্দুল খালিক গুরুতর আহত হন। আহত আব্দুল খালিককে দ্রুত উদ্ধার করে আল কুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে সৌদি আরবের রিয়াদ শহরে গত শনিবার রাতে বাসায় হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শামীম আহমদ (৩৮) নামক এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত শামীম আহমদ উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দক্ষিণ গিয়াসনগর (লামাগাও) গ্রামের মৃত মজমিল আলীর ছেলে। মার্চ মাসের প্রথম সপ্তাহে তার দেশে ফেরার কথা ছিল।

এছাড়াও সৌদি আরবের মদিনা শহরে রোববার রাতে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মতিউর রহমান (৬২) নামক এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন থেকে মদিনা শহরে কাজ ও বসবাস করতেন। নিহত মতিউর রহমান উপজেলার বরমচাল ইউনিয়নের মাধবপুর গ্রামের মোল্লাবাড়ির মৃত আব্দুস ছাত্তারের ছেলে। তাকে মদিনায় মসজিদ আল হারামে জানাজার পর সেখানেই দাফন করা হবে। জয়চন্ডী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্য ও বরমচাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের কমিটি পুনর্গঠন

ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষকদের সাক্ষাৎ, কৃতজ্ঞতা প্রকাশ

ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত ‘ইউরোবাইক’-এ বাংলাদেশের অংশগ্রহণ

ইরানের মধ্যে ‘নতুন শক্তি’ তৈরি হয়েছে: সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

স্বাস্থ্য বাজেটে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ

ব্যক্তিগত ও দলীয় বিতর্কের মঞ্চে পরিণত হয়েছে সংসদ : গাজী আতাউর

সাড়ে ৬ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ফেভারিটের মর্যাদা হারিয়েছে ব্রাজিল: রোনালদো

উত্তরা ক্লাবে ইবিয়ান ক্লাবের মতবিনিময়

স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪

১০

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

১১

সড়কে ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ

১২

আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের ওপর হামলা-অগ্নিসংযোগ

১৩

‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

১৫

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন

১৬

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফ্যান জোনে বন্দুক হামলায় নিহত ১

১৭

ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৮

হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার

১৯

বৈশ্বিক অপরাধ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ

২০
X