সাভার প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

সাভারে ফায়ার এক্সটিংগুইশার বিস্ফোরণ, নিহত ২

সাভার থানা। ছবি : কালবেলা
সাভার থানা। ছবি : কালবেলা

সাভারে রহিম আফরোজ কারখানায় ফায়ার এক্সটিংগুইশার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকার রহিম আফরোজ কারখানায় এ ঘটনা ঘটে। নিহত দুই শ্রমিক হলেন ওয়ালিউল্লাহ (৫১) ও ফয়জুদ্দিন (৪০)।

অলিউল্লার গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার গোপীনাথপুর গ্রামে। তিনি সাভারের একটি বাড়িতে ভাড়া থেকে দিনমজুরের কাজ করত।

অলিউল্লার ছেলে রুবেল জানান, ‘আমার বাবা দিনমজুরের কাজ করতেন। যেখানে যে কাজ পেতেন তিনি সেই কাজই করতেন। মঙ্গলবার আমার বাবার রহিম আফরোজ ফ্যাক্টরিতে কাজ করতে এসে মঙ্গলবার ভোরে ফায়ার এক্সটিংগুইশার বিস্ফোরণে নিহত হন। আমি এখন সাভার মডেল থানায় রয়েছি। আমার বাবার মরদেহ ময়নাতদন্তের জন্য সাভার থানায় রাখা হয়েছে।’

অন্যদিকে আব্দুল আজিজের ছেলে ফয়জুদ্দিনের (৪০) বাড়ি ভোলা জেলার ভোলা থানার পশ্চিম চরখালী গ্রামে। ফয়জুদ্দিন বিরুলিয়া এলাকার একটি বাড়িতে ভাড়া থেকে দিনমজুর হিসেবে কাজ করত। ফয়জুদ্দিনের ছোট ভাই জানান, মালিকপক্ষের সঙ্গে আমাদের একটা কথাবার্তা হয়েছে। একটি দুর্ঘটনায় আমার ভাই নিহত হয়েছে। সুতরাং আমি চাই না আমার ভাইয়ের মরদেহ কাঁটা ছাড়া করা হোক। তাই আমরা কোনোরকম ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে দাফন করতে চাচ্ছি। আমাদের সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে।

পুলিশ জানায়, রাজধানী ঢাকার মেট্রো নেট বাংলাদেশ থেকে মালামাল নিয়ে ভোরে একটি গাড়ি সাভারে রহিম আফরোজ কারখানায় আসে। পরে কারখানার ভেতরে মালামাল নামানোর সময় হঠাৎ ফায়ার এক্সটিংগুইশার বিস্ফোরণে ঘটনাস্থলেই একজন এবং পরে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন শ্রমিক নিহত হয়। খবর পেয়ে দুই শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কারখানা কতৃপক্ষ কোনো কথা বলতে রাজি হয়নি।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যেতে চাচ্ছেন। তাদের সঙ্গে কথা বলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নেমে তরুণ নিখোঁজ 

আরও কমলো জেট ফুয়েলের দাম

চলতি বছর বৈশ্বিক গ্যাসের চাহিদা কমবে, বলছে আইইএ

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

খালখনন প্রকল্পে দুর্নীতির অভিযোগ, শ্রমিক তালিকায় বিএনপি নেতার নম্বর

দেয়াল ধসে নিহত ১, আহত চারজনকে হাসপাতালে ভর্তি

অবসরের সিদ্ধান্ত নেইমারের, বিশেষ অনুরোধ তার বাবার

কক্সবাজারে পাহাড়ধসে প্রাণ গেল গৃহবধূর

জাতীয় বাজেট বাস্তবায়নে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ বাড়ানোর আহ্বান

ট্রমা পেরিয়ে নতুন জীবনে মৌসুমী হামিদ, জানালেন অজানা গল্প

১০

সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন

১১

আওয়ামী লীগ নেতার ব্যক্তিগত কার্যালয়ে অভিযান, অস্ত্র, হাতবোমা ও বিদেশি মদ উদ্ধার

১২

এআই অ্যান্ড ডেটা সায়েন্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করল আইএসইউ

১৩

বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: প্রবাসীকল্যাণ মন্ত্রী

১৪

ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ  

১৫

আল-আজহারের ধর্মতত্ত্ব অনুষদের ফল প্রকাশ, সেরা দশের তালিকায় ৭ বাংলাদেশি

১৬

আর্জেন্টিনার প্রতিপক্ষ মিশরের ভাগ্য বদলেছেন যে যমজ দুই ভাই

১৭

বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ অ্যাপ চালু

১৮

ফ্রান্স প্রেসিডেন্টের সফরের মধ্যেই সিরিয়ায় জোড়া বিস্ফোরণ

১৯

গাজীপুর সিটি করপোরেশনে মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বয় সভা

২০
X