চুয়াডাঙ্গা ও দামুড়হুদা প্রতিনিধি
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

গোয়ালঘর থেকে ২ কেজি সোনা জব্দ

চুয়াডাঙ্গার সীমান্তে অভিযান চালিয়ে ২ কেজি ৩৩৫ গ্রাম ওজনের ৪টি সোনার বার জব্দ করেছে বিজিবি। ছবি : কালবেলা
চুয়াডাঙ্গার সীমান্তে অভিযান চালিয়ে ২ কেজি ৩৩৫ গ্রাম ওজনের ৪টি সোনার বার জব্দ করেছে বিজিবি। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গার সীমান্তে অভিযান চালিয়ে ২ কেজি ৩৩৫ গ্রাম ওজনের ৪টি সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতে পাচারকালে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অভিযান চালিয়ে হুদাপাড়া সীমান্ত এলাকায় একটি গোয়ালঘর থেকে এ বারগুলো জব্দ করে বিজিবি।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) বৃহস্পতিবার সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ দামুড়হুদা উপজেলার হুদাপাড়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে সোনার একটি চালান সীমান্তবর্তী একটি বাড়িতে পরিত্যক্ত গোয়ালঘরে লুকিয়ে রাখা হয়েছে।

ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যান্যান্ট কর্নেল মো. নাজমুল হাসানের সার্বিক দিকনির্দেশনা ও পরিকল্পনায় সহকারী পরিচালক মো. হায়দার আলীর নেতৃত্বে হুদাপাড়া বিওপির সদস্যরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে হুদা পাড়া গ্রামের মৃত রমজান আলী খানের ছেলে মো. হারুনের (৩৫) বাড়ির কাছে একটি পরিত্যাক্ত গোয়ালঘরে তল্লাশি চালায়।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক হারুন কৌশলে পালিয়ে যায়। বিজিবির সদস্যরা গোয়াল ঘরের ভেতর ঝোলানো একটি নেটের ব্যাগের মধ্যে সাদা বাইন্ডিং টেপ দ্বারা মোড়ানো ২টি প্যাকেট জব্দ করে। পরে প্যাকেটের মধ্যে কালো স্কচটেপ দ্বারা মোড়ানো ২ কেজি ৩৩৫ গ্রাম ওজনের ৪টি সোনার বার উদ্ধার করে। যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৮৪ লাখ ৩০ হাজার ১৫০ টাকা।

এ ব্যাপারে নায়েক মো. ইকবাল হোসেন বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলা করেছেন। জব্দ হওয়া সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১০

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১২

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

১৪

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

১৫

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১৬

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১৭

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১৮

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১৯

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

২০
X