টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

তরুণীকে দলবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, অতঃপর...

তরুণীকে দলবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, অতঃপর...

গাজীপুরের টঙ্গীতে এক তরুণীকে (১৯) দলবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ করে মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় মঙ্গলবার (৪ মার্চ) রাতে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠিয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- টঙ্গী পূর্ব থানার মরকুন মাস্টারপাড়া এলাকার মো. মাসুম (৩৬) ও নরসিংদীর রায়পুরা উপজেলার নীলক্ষা গ্রামের সজীব মিয়া (২৫)। মামলার আরেক আসামি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কচুয়ামুড়া গ্রামের আবু বক্কর (২৬) পলাতক রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণী স্থানীয় একটি বেকারিতে কাজ করেন। গত ২৭ ফেব্রুয়ারি ভোরে তিনি এক পুরুষ সহকর্মীর সঙ্গে কারখানায় যাওয়ার পথে তিন যুবক তাদের গতিরোধ করেন। পরে সহকর্মীকে হত্যার হুমকি দিয়ে পাশের একটি বাড়িতে নিয়ে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়। এসময় অভিযুক্তরা মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করে এবং পরে সেটি দেখিয়ে তরুণীর কাছ থেকে ১০ হাজার টাকা দাবি করে। টাকা দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

পুলিশ জানায়, ঘটনার পরদিন ২৮ ফেব্রুয়ারি রাতে ভুক্তভোগী তরুণী টঙ্গী পূর্ব থানায় মামলা করেন। পুলিশ তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে এ ঘটনার জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে।

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) উৎপল কুমার বলেন, ভুক্তভোগী শুরুতে অভিযুক্তদের নাম জানতেন না। মামলার পর তদন্ত শুরু হলে তথ্যপ্রমাণের ভিত্তিতে মাসুমকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি অপরাধের দায় স্বীকার করেন।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. ফরিদুল ইসলাম কালবেলাকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি রাজনীতি নয়, শিল্প সৃষ্টি করতে এসেছি : সিডনি সুইনি

ধানের শীষে ভোট দিয়ে কায়কোবাদকে নির্বাচিত করার আহ্বান

১২ ফেব্রুয়ারি দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে : মিন্টু

আরও ৬ নেতাকে দুঃসংবাদ দিল বিএনপি

মেয়ের বিয়ে সম্পন্ন করলেন নাঈম-শাবনাজ

বন্ধ চট্টগ্রাম বন্দরের কার্যক্রম, মিটিং-মিছিলে সিএমপির কড়া নিষেধ

বড় পর্দায় আসতে চলেছে নাগিন

প্রেসিডেন্ট সুলতান মাহমুদ চৌধুরী মারা গেছেন

কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যা

সততা ও নিরপেক্ষতায় কোনো আপস নয় : ইসি সানাউল্লাহ

১০

সাবেক ছাত্রলীগ নেতা আজিমুল হত্যার রহস্য উদ্‌ঘাটন

১১

শাকিবের সঙ্গে ভালোবাসা দিবসের কোনো স্মৃতি নেই : অপু বিশ্বাস

১২

যমজ সন্তানের বাবা-মা হলেন রামচরণ-উপাসনা

১৩

একটা দল মিথ্যা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে : মির্জা ফখরুল 

১৪

ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৫

তৃতীয় ধাপে অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

১৬

ভোটে থাকছেন মোবাশ্বের আলম, তবে ঝুলে রইল নির্বাচনী ফলাফল 

১৭

রংপুরে যাচ্ছেন আসিফ-হাসনাত 

১৮

বিকাশ-নগদে লেনদেনে কড়াকড়ির সিদ্ধান্ত

১৯

অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে বাংলাদেশ

২০
X