নোয়াখালী ব্যুরো
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে বিএনপি নেতা শামীমের কুশপুত্তলিকা দাহ

নোয়াখালীতে যুবদলের বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
নোয়াখালীতে যুবদলের বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

নোয়াখালীর হাতিয়া উপজেলা ও পৌরসভা যুবদলের পকেট কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির একাংশের নেতাকর্মীরা।

এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমকে কমিটি বাণিজ্যের মাস্টারমাইন্ড অবহিত করে হাতিয়াতে অবাঞ্ছিত ঘোষণা করে তার কুশপুত্তলিকা দাহ করা হয়।

বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার ওছখালী শহরে তারা এ কর্মসূচি পালন করে। এতে দলটির নেতাকর্মীরা হাতিয়া উপজেলা যুবদলের নবঘোষিত পকেট কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি জানান।

সমাবেশে বক্তব্য দেন হাতিয়া উপজেলা যুবদলের সদ্য বিদায়ী কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম আমির, উপজেলা যুবদলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শাহীন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নুর ইসলাম সুমন, হাতিয়া পৌরসভা যুবদলের বিদায়ী সদস্য সচিব মোছলেহ উদ্দিন, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ আজাদ প্রমুখ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, চোরা গোপ্তা মোটা অংকের টাকার বিনিময়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম এ পকেট কমিটি ঘোষণা করেন। এ কমিটি গঠন নিয়ে কারো সঙ্গে কোনো আলাপ আলোচনা করা হয়নি। যাদের দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে তারা গত ১৭ বছর দলীয় কোনো কর্মকাণ্ডে ছিল না। এমন লোকদের দিয়ে কমিটি দেওয়া হয়েছে তারা কমিটিতে পদ প্রত্যাশীও ছিলেন না।

সমাবেশে অবিলম্বে এই পকেট কমিটি বাতিল করে দলের ত্যাগী ও যোগ্য নেতৃত্বকে মূল্যায়ন ও নতুন কমিটি ঘোষণার দাবি জানানো হয়। অন্যথায় তারা বৃহত্তর কর্মসূচির ডাক দেবেন বলে হুঁশিয়ারি দেন।

অপরদিকে, একইদিন দুপুর ১২টার দিকে হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ও সদস্য সচিব ফাহিম উদ্দিনের নেতৃত্বে মাহবুবুর রহমান শামীমের অনুসারীরা পাল্টা মিছিল বের করেন। এ সময় মাহবুবুর রহমান শামীমের অনুসারীরা দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অভিযোগের বিষয়ে জানতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

জানতে চাইলে নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর বলেন, বিষয়টি হালকা শুনেছি। তবে এ বিষয়ে কেউ আমাকে কিছু জানায়নি।

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (৪ মার্চ) রাতে কেন্দ্রীয় কমিটি কর্তৃক হাতিয়া উপজেলা ও হাতিয়া পৌরসভা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মো. ইসমাইল হোসেন ইলিয়াসকে আহ্বায়ক ও ফাহিম উদ্দিনকে সদস্য সচিব করে হাতিয়া উপজেলা যুবদলের কমিটি এবং মোমিন উল্যাহ রাসেলকে আহ্বায়ক এবং কাউসার মোস্তফাকে সদস্য সচিব করে হাতিয়ার পৌরসভা যুবদলের কমিটি ঘোষণা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের স্থায়ী বসবাসে নতুন নিয়ম, ফি নির্ধারণ

বড় সুখবর পেল আর্জেন্টিনা

চট্টগ্রামে ছাত্রদল নেতা হত্যা : হাছান-নওফেলসহ ২২ জনের বিচার শুরু 

আরও কমলো তেলের দাম

স্বপ্ন কি সত্যিই আপনাকে ক্লান্ত করে তোলে? জেনে নিন বিজ্ঞান কী বলে

পাওনা দাবিতে আন্দোলনে জিপির সাবেক কর্মীরা, আটক ৬

চিনি কি ক্যান্সারের কারণ হতে পারে? যা বলছে বিজ্ঞান

পরিচিত কেউ টাকা ধার চাচ্ছে? সম্পর্ক ঠিক রেখে ‘না’ বলার সহজ উপায়

সড়কে প্রাণ গেল মা-ছেলের 

১০

যে ৫ কারণে আপনি এখনো সিঙ্গেল

১১

সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তানের

১২

শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী

১৩

একদিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৪

শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি, শিক্ষকের গলায় জুতার মালা

১৫

মারা গেলেন আওয়ামী লীগের এক নেতা

১৬

লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সংযুক্ত আরব আমিরাত

১৭

৩০ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

১৯

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

২০
X