চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ০৮:৪২ এএম
অনলাইন সংস্করণ

ভারত ও পাকিস্তান থেকে এলো ৪৮ হাজার টন চাল

ভারতের পতাকাবাহী জাহাজ এমভি তানাইস ড্রিম। ছবি : সংগৃহীত
ভারতের পতাকাবাহী জাহাজ এমভি তানাইস ড্রিম। ছবি : সংগৃহীত

ভারত ও পাকিস্তান থেকে এবার চালবোঝাই আরও দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এসব জাহাজে ৪৮ হাজার ৭৫০ টন আতপ ও সিদ্ধ চাল রয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) চট্টগ্রাম বন্দরের সাইলো জেটি ও কাফকো সংলগ্ন জেটিতে এই দুই জাহাজ নোঙর করে।

খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পাকিস্তানি পতাকাবাহী জাহাজ এমভি মারিয়ম (Mv Mariam) গত ১১ মার্চ ২৬ হাজার ২৫০ টন আতপ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে প্রবেশ করে। জাহাজটি শুক্রবার চট্টগ্রাম সাইলো জেটিতে বার্থিং করেছে।

অন্যদিকে ভারতের পতাকাবাহী জাহাজ এমভি তানাইস ড্রিম (Mv Tanais Dream) ২২ হাজার ৫০০ টন নন-বাসমতি সিদ্ধ চাল নিয়ে গত ১২ মার্চ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে প্রবেশ করে। জাহাজটি শুক্রবার কাফকো সংলগ্ন জেটিতে বার্থ করেছে।

তিনি আরও বলেন, পাকিস্তানের জাহাজ এমভি মারিয়মে আসা চালের নমুনা সংগ্রহ শেষে ভৌত বিশ্লেষণ সম্পন্ন হয়েছে। এই চালের খালাস কার্যক্রম শুরু হয়েছে। অন্যদিকে ভারত থেকে আসা জাহাজ এমভি তানাইস ড্রিমের চালগুলোর নমুনা সংগ্রহ করা শেষ হয়েছে। এসব পণ্য খালাসের কার্যক্রম শুরু হয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১০

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১১

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১২

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৩

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৪

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৫

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৭

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৮

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৯

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

২০
X