ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ১১:০৫ এএম
অনলাইন সংস্করণ

ফেনী সীমান্ত থেকে নাইজেরিয়ান নাগরিক আটক

আটক নাইজেরিয়ান নাগরিক। ছবি : সংগৃহীত
আটক নাইজেরিয়ান নাগরিক। ছবি : সংগৃহীত

ফেনী পরশুরাম সীমান্ত থেকে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৯ মার্চ) রাতে পরশুরামের বাউরপাথর এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর পরশুরাম বিওপির টহল দল সীমান্ত পিলার ২১৬২/৫ এস থেকে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাউরপাথর এলাকা থেকে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করে। তিনি অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছিলেন। তাকে তল্লাশি করে একটি লাগেজ, এইচপি মডেলের ল্যাপটপ, তিনটি মোবাইল ও ৩০ ডলার জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি বাংলাদেশি নাগরিকের সহায়তায় অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেছিল। আটক নাইজেরিয়ান নাগরিককে জব্দকৃত মালামালসহ পরশুরাম মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

ফেনী বিজিবির পরিচালক (অধিনায়ক) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, এর আগেও আমরা ফেনী সীমান্ত থেকে একজন নাইজেরিয়ার নাগরিককে আটক করেছিলাম। গতকাল আরও একজনকে আটক করেছি। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজ পালন শেষে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ বাংলাদেশি

বিএনপি সরকার সংবাদপত্রের অবাধ স্বাধীনতা নিশ্চিত করেছে : শাহে আলম

লেবাননে ৩১০ হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের

এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১ দুর্ঘটনা / এক বছর পরও ন্যায়বিচারের অপেক্ষায় স্বজনরা

মাত্র তিন মাসেই নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগ : হুইপ অপু

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন

একদিনের সফরে কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী 

বিশাল লুটপাটের বাজেট : জামায়াত 

‘নভেম্বরেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু করা সম্ভব’

রোগীদের খাবার পানির একমাত্র টিউবওয়েল অকেজো

১০

‘তরুণ হৃদয়ে নজরুলের দ্রোহ ও মানবতার দীপশিখা জ্বালাতে হবে’

১১

‘হিল্লা বিয়ে’, ইসলামে এর বিধান কী?

১২

কবরে পাওয়া যায় ‘প্রাচীন নিদর্শন’, আত্মসাতের অভিযোগ

১৩

বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি

১৪

চীন আমাদের উন্নয়নে সহযোগিতা করবে : মির্জা ফখরুল

১৫

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরানকে ‘সুযোগ কাজে লাগানোর’ আহ্বান মিসরের

১৬

সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করবে আদ্-দ্বীন কর্তৃপক্ষ

১৭

দেশে ফিরেছেন কম্বোডিয়ার সাইবার স্ক্যাম থেকে উদ্ধার ৩৭ বাংলাদেশি 

১৮

৪১০ লিটার মদ তৈরির উপকরণসহ ব্রাজিল সমর্থক গ্রেপ্তার

১৯

ক্রসফায়ারে স্বামী নিহতের পর মাদক রাজ্যের রানী হন স্ত্রী

২০
X