যশোর প্রতিনিধি
প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ১১:২৬ পিএম
অনলাইন সংস্করণ
যশোর-নড়াইল

তারেক রহমানের ঈদ উপহার পাচ্ছে অভ্যুত্থানে ২৮ শহীদের পরিবার

তারেক রহমানের ঈদ উপহার তুলে দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। ছবি : কালবেলা
তারেক রহমানের ঈদ উপহার তুলে দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। ছবি : কালবেলা

জুলাই বিপ্লবে নিহত যশোর ও নড়াইলের ২৮ শহীদ পরিবারের মধ্যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী ও তারেক রহমানের শুভেচ্ছাবার্তা পৌঁছে দেওয়া শুরু হয়েছে।

শনিবার (২২ মার্চ) বিকেলে যশোর শহরের ঘোপ এলাকায় শহীদ আব্দুল্লাহর বাড়িতে গিয়ে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

উপহারসামগ্রী ও তারেক রহমানের শুভেচ্ছাবার্তা গ্রহণ করেন শহীদ আব্দুল্লাহর মা রওশন আরা, বাবা শহিদুল ইসলাম, স্ত্রী মুমতারিন জান্নাতুল ও পাঁচ বছরের শিশুকন্যা রাইয়ান।

পরে যশোর জেনারেল হাসপাতালের সামনে শহীদ আবরান মাসনুন নীলের বাড়িতে গিয়ে তার মা জেসমিন আক্তারের হাতে ঈদ উপহার তুলে দেন নেতারা।

এ সময় ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় সাব-কমিটির সদস্য সচিব কৃষিবিদ ড. এস এম ফেরদৌস, ফাউন্ডেশনের যশোর-নড়াইলের সমন্বয়ক ডা. আলাউদ্দীন আল মামুন, ফাউন্ডেশনের সদস্য ডা. নাসিম জামান রিফাদ, ডা. গাজী শরীফ উদ্দিন আহমেদ প্রমুখ।

ফাউন্ডেশনের যশোর-নড়াইল সমন্বয়ক ডা. আলাউদ্দীন বলেন, জুলাই বিপ্লবে যশোর ও নড়াইল জেলায় শহীদ ২৮ জনের পরিবারের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন তারেক রহমান। শহীদদের বাড়িতে বাড়িতে গিয়ে এই উপহার বিতরণ শুরু হয়েছে। আগামী দু-তিন দিনের মধ্যেই সব উপহার পৌঁছে দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

১০

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১১

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১২

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৩

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৪

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৫

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৬

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৭

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৮

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৯

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

২০
X