টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

উত্তরের পথে স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ

উত্তরের পথে স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ

ঈদযাত্রায় উত্তরের পথে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে এখনো যানজটের সৃষ্টি হয়নি। এতে করে যানজট সৃষ্টি না হওয়ায় নাড়ির টানে বাড়ি ফেরা মানুষ অনেকটা স্বস্তিতে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারছে।

অপরদিকে অন্যান্য দিনের চেয়ে তুলনামূলকভাবে যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে।

অপরদিকে যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৭৬৬টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ৭৮ লাখ ৯৯ হাজার ৯০০শ টাকা।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন যমুনা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল।

সিরাজগঞ্জের উল্লাপাড়ার কবির হোসেন জানান, ঢাকা মহাখালী থেকে উঠেছে। ঢাকার প্রবেশপথে যানজট থাকলেও সারা রাস্তায় কোনো যানজট নেই। এবারে স্বস্তিতে যেন বাড়ি যাচ্ছি। তিনি আরো বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটে কোনো ভোগান্তি হয়নি।

তবে আগের চেয়ে ভাড়া কিছুটা বেশি হলেও অন্য বছরের চেয়ে এবারে কিন্তু তুলনামূলক ভাড়া বেশি নিচ্ছে না। তাই তিনি বলেন, যানবাহনের ভাড়ার ব্যাপারেও তুলনামূলক ভোগান্তি নেই।

এদিকে যমুনা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল কালবেলাকে জানান, যানজট নিরসনের জন্য সেতু এলাকায় দু-পাড়ে ১৮টি বুথ স্থাপন করা হয়েছে। এছাড়াও মোটরসাইকেলের জন্য দু-পাড়ে ৪টি বুথ স্থাপন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১০

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১১

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১২

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৩

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৪

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৫

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৭

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৮

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৯

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

২০
X