লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

‘হাসিনার বিচার না হলে সে আবার সুযোগ গ্রহণ করবে’

লক্ষ্মীপুরে ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য দেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা
লক্ষ্মীপুরে ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য দেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিগত ১৭ বছর হাসিনার নেতৃত্বে যেভাবে অত্যাচার করা হয়েছে, ভোট ছাড়া ক্ষমতায় থেকে দুর্নীতি ও দুঃশাসন তৈরি করা হয়েছে তার বিচার দ্রুত হওয়া দরকার। হাসিনার বিচার না হলে সে আবার সুযোগ গ্রহণ করবে। যদি আরেকবার সুযোগ গ্রহণ করে আগের চেয়ে বেশি অত্যাচার করবে। সেজন্য আমাদের সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে।

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে লক্ষ্মীপুর জেলা মহিলা দলের ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শহরের পুরাতন গোহাটা রোডের বশির ভিলা মিলনায়তনে এ আয়োজন করা হয়।

এ্যানি বলেন, আপনাদের চোখের সামনে বেগম খালেদা জিয়াকে কী পরিমাণ অত্যাচার-নির্যাতন করেছে সেটা দেখেছেন। মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলখানায় রেখেছে, আজকে তিনি অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তবুও উনার এখনো যথেষ্ট মনোবল ও সাহস আছে। তিনি (খালেদা জিয়া) বলেন, তোমরা হাসিনার বিচারের জন্য যদি আন্দোলন না করো এবং বিচার প্রক্রিয়ার পাশাপাশি সংস্কার প্রক্রিয়া ও নির্বাচনী প্রক্রিয়া যদি না করো তাহলে এ দেশে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে না। আমাদের প্রত্যাশা দেশে একটা স্বাভাবিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন হলে মানুষের মনে স্বস্তি আসবে, যে স্বস্তিটা এখনো জনগণের মনে আসেনি।

তিনি বলেন, তারেক রহমান একটি স্পেশাল ফ্যামিলি কার্ড চালু করার কথা বলেছেন। এ কার্ড পরিবারের গৃহকর্তীর নামে আসবে। সে কার্ডের মাধ্যমে স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থার জন্য সহযোগিতা ও একটি পরিবারে যতটুকু সুবিধা সব পাওয়া যাবে। এ ধরনের সুবিধাগুলো পেতে হলে একটা নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনা প্রয়োজন।

ইফতার অনুষ্ঠানে অতিথি ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. হাছিবুর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি, সাংগঠনিক সম্পাদক নয়ন আক্তার মেম্বার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণ হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১০

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১১

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১২

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৩

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৪

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৫

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৬

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৭

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৮

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১৯

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

২০
X