কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৫, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেখতে বাড়ি যাওয়ার পথে পুলিশ সদস্য নিহত

নিহত পুলিশ সদস্য রনি শিকদার। ছবি : সংগৃহীত
নিহত পুলিশ সদস্য রনি শিকদার। ছবি : সংগৃহীত

ঈদের দ্বিতীয় দিনে অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেখতে ছুটি নিয়ে বাড়ি যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (০১ এপ্রিল) সকাল সোয়া ১১টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি শিকদার (২৬) টাঙ্গাইল সদর উপজেলার শাজাহানগঞ্জ ছোনাটি এলাকার জামাল শিকদারের ছেলে। তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশ কনস্টেবল রনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপ-কমিশনার দ্বীনে এ আলমের দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করতেন। সম্প্রতি রনির অন্তঃসত্ত্বা স্ত্রীর বুধবার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। এজন্য রনি মঙ্গলবার সকালে বাড়ির উদ্দেশে রওনা হন। যাওয়ার পথে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় পৌঁছালে একটি অটোরিকশা উল্টো পথে যাওয়ার সময় মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী রনি সড়কে পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নাওজোড় হাইওয়ে থানার ওসি রইছ উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

সংসদে প্রধানন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে চাকরি হারালেন বিমানবালা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

স্কুল ফাঁকি দিয়ে নদীতে নেমে দুই বন্ধুর মৃত্যু 

১০

আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক : প্রধানমন্ত্রী

১১

ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

১২

দায়বদ্ধতার অভাবেই স্বাস্থ্যখাতে সংকট তৈরি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াত এমপি

১৪

এমবাপ্পে-মেসি পেরেছেন, রোনালদো কি পারবেন?

১৫

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

১৬

নেত্রকোনায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা

১৭

অপপ্রচার বন্ধের দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

১৮

মেসিকে নিয়ে পিয়ার্স মরগানের মন্তব্যে তোলপাড়

১৯

তিন কিশোরের প্রেমপত্র পেয়ে বহিষ্কার ২ ছাত্রী! 

২০
X