রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ কর্মকর্তার বাড়িতে চোরের হানা

পুলিশ কর্মকর্তার বাড়িতে চোরের হানা। ছবি : কালবেলা
পুলিশ কর্মকর্তার বাড়িতে চোরের হানা। ছবি : কালবেলা

রাজশাহীতে তালা ভেঙে এক পুলিশ কর্মকর্তার বাড়িতে লুটপাট করেছে সংঘবদ্ধ একটি চোর চক্র। এসময় চোরের দল বাড়ি থেকে ওই পুলিশ কর্মকর্তার স্ত্রীর হাতের দুটি স্বর্ণের বালা একটি চেইনের লকেট ও এক জোড়া রুপার তোড়া চুরি করে নিয়ে যায়।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা আঠালিয়াপাড়া গ্রামে এই চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই পুলিশ কর্মকর্তার নাম আশরাফুল আসেকিন রিপন। তিনি ওই এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে এবং পুলিশের একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। তিনি বর্তমানে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় কর্মরত। তার স্ত্রী ফেরদৌসী বেগম দিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। ছেলেমেয়ের লেখাপাড়ার সুবাদে তিনি রাজশাহীতে থাকেন।

পুলিশ কর্মকর্তার ভাই হোসেন আল-ইমাম-স্বপন বলেন, মঙ্গলবার সকালে স্কুল করে বিকেলে ছোট ভাইয়ের স্ত্রী ফেরদৌসী রাজশাহীতে ছেলে-মেয়ের কাছে যান। সেখানেই সপরিবারে থাকেন। তার স্ত্রী রাজশাহী থেকে প্রতিদিনই স্কুল করে প্রায় ওই বাড়িতে যান। পরে বিকেলে রাজশাহীতে যান। তাই রাতে ওই বাড়িতে কেউ থাকেন না।

তিনি বলেন, এই সুযোগে মঙ্গলবার রাতে চোরেরা বাড়ির পূর্বদিকের জানালা ভাঙার চেষ্টা করে। কিন্তু না পেরে উত্তরদিকের রান্না ঘরের গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে। বুধবার সকালে ফেরদৌসী রাজশাহী থেকে বাড়িতে যান। তিনি ভেতরে ঢুকে দেখতে পান ঘরের সব আসবাবপত্র এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর উত্তরদিকের দরজার তালা ভাঙা। এ ছাড়া ঘরে থাকা স্বর্ণের বালা, নকেট ও রূপার তোড়া চুরি হয়ে গেছে। এর দাম প্রায় ৬০ হাজার টাকা।

বাঘা থানার ওসি মো. আছাদুজ্জামান বলেন, মঙ্গলবার গভীর রাতে ওই বাড়িতে চুরি হয়েছে। খবর পেয়ে ঘটনাটি তদন্তের জন্য থানা পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কাউকে শনাক্ত করা যায়নি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোথায় সেই জার্মান সাহস! ‘ভয়ে’ পেনাল্টি নিতে রাজি হননি ৪ ফুটবলার, কারা?

টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষুব্ধ এলাকাবাসী

শেখ হা‌সিনাকে ফেরানোর অগ্রগ‌তি নিয়ে যে তথ্য জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পরশুরামে মানসিক ভারসাম্যহীন বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

৩০০ কোটি বাজেটের সিনেমায় রণবীর সিং, সেপ্টেম্বরে শুরু শুটিং

জিম্বাবুয়ের কাছে ‘লজ্জার হারে’ পাকিস্তানের নিচে নেমে গেল বাংলাদেশ

‘আলি খামেনিসহ ইরানিদের হত্যার প্রতিশোধ নেওয়া হবে’

‘আইনের হাত পৌঁছাবে না’ এমন ধারণা ভেঙেছে দুদক: খালেদ রহীম

ঢাকা-১৫ আসনে সমস্যা একরাশ: সমাধানে একমঞ্চে সরকারি ও বিরোধীদল

৭ মিনিটেই ইংল্যান্ডের জালে গোল করে চমকে দিল কঙ্গো

১০

জেলি পুশ করা ১৩ লাখ টাকার বাগদা চিংড়ি ধ্বংস

১১

বাংলাদেশে উগ্রবাদী শক্তির কোনো জায়গা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১২

প্রেমে ব্যর্থ পলাশের একাকী জঙ্গলবাস

১৩

গৌরীপুরে শ্রমিক ইউনিয়নের সাবেক সহসভাপতিকে পিটিয়ে হত্যার অভিযোগ

১৪

বিএনপি মহাসচিবের সঙ্গে যুবদলের পদবঞ্চিত নেতাদের বৈঠক বৃহস্পতিবার 

১৫

গণমাধ্যম সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার: সিসিক প্রশাসক

১৬

বিদায়ী অর্থবছরে রেমিট্যান্সে নতুন রেকর্ড, রিজার্ভেও স্বস্তি

১৭

পারমাণবিক অস্ত্র নিয়ে ইরানের সঙ্গে ভালো আলোচনা চলছে: ট্রাম্প

১৮

‘গণভোটের গণরায় বাস্তবায়নেই জনগণের প্রত্যাশা পূরণ হবে’

১৯

ব্রিটিশ কাউন্সিলের ‘কালচারাল প্রটেকশন ফান্ড-২০২৬’ এর আবেদন শুরু

২০
X