বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেওয়া উচিত : মীর হেলাল

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধনে মীর হেলাল। ছবি : কালবেলা
ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধনে মীর হেলাল। ছবি : কালবেলা

বিশ্ব মানবতা, বিশ্ব মোড়লদের হাতে ক্ষতবিক্ষত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেছেন, মুসলিম-হিন্দু বলতে কোনো কথা নাই। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করে তারাই বিশ্ব মানবতার শত্রু। ফলে ইসরায়েল রাষ্ট্রকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেওয়া উচিত।

বুধবার (৯ এপ্রিল) চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকার বিপ্লবী উদ্যানে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফিলিস্তিনের ওপর ইসরায়েল ইহুদিদের বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে এ আয়োজন করা হয়।

এসময় মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, জাতিসংঘের নিশ্চুপ থাকা ইহুদিদের আরও উৎসাহিত করছে। আমরা জাতিসংঘকে ফিলিস্তিনের জনগণের পক্ষে ইসরায়েলকে শাস্তির আওতায় এনে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেওয়া উচিত। দেশের জনগণকে ইসরায়েলি পণ্য বর্জন ও ব্যবহার থেকে বিরত থাকার জন্য আহ্বান করেন।

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলুর সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহসভাপতি তোফাজ্জল হোসেন, ৪২ নম্বর নাসিরাবাদ ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শায়েস্তা উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. হাসানসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X