কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বাবা হারানো পরীক্ষার্থী নাহিদের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক

বাবা হারানো পরীক্ষার্থী নাহিদের হাতে শিক্ষা উপকরণ তুলে দিচ্ছেন ইউএনও। ছবি : কালবেলা
বাবা হারানো পরীক্ষার্থী নাহিদের হাতে শিক্ষা উপকরণ তুলে দিচ্ছেন ইউএনও। ছবি : কালবেলা

এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাবাকে হারানো নাহিদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। দৈনিক কালবেলাসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখে তিনি নাহিদের অসচ্ছল পরিবারকে নগদ আর্থিক সহায়তাসহ বিভিন্ন সরকারি সুবিধার আওতায় আনতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

শুক্রবার (১১ এপ্রিল) সকালে কুমিল্লা জেলা প্রশাসকের পক্ষে লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের বড় হাড়গিলা গ্রামে নাহিদের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

এ সময় আর্থিক সহায়তা হিসেবে তিনি নাহিদের মায়ের হাতে নগদ ২০ হাজার টাকা এবং নাহিদের হাতে পরীক্ষার প্রয়োজনীয় উপকরণ তুলে দেন।

এতে উপস্থিত ছিলেন- হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিব ইলিয়াছ কাঞ্চন এবং মাতাইনকোট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান।

বুধবার রাত দেড়টায় নাহিদের বাবা আক্তার হোসেন (৪৫) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বৃহস্পতিবার সকালে দাফনের কথা থাকলেও নাহিদের এসএসসি পরীক্ষা থাকায় দাফনের সময় পিছিয়ে দুপুর ২টায় দেওয়া হয়। এ বছর নাহিদ স্থানীয় মাতাইনকোট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।

নাহিদ জানায়, একদিকে জীবনের প্রথম পরীক্ষা যুদ্ধ শুরু, অন্যদিকে পরিবারের একমাত্র উপার্জনকারী বাবাকে হারানো। বৃহস্পতিবার (১০ এপ্রিল) যেন আমার জীবনে ট্র্যাজেডি হয়ে এসেছে। তবে কুমিল্লা জেলা প্রশাসক স্যার ও লালমাই উপজেলা নির্বাহী অফিসারের নগদ আর্থিক সহায়তা ও আমাদের পরিবারের পাশে থাকার আশ্বাসে কিছুটা ভরসা পেয়েছি।

লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা বলেন, পরীক্ষার প্রথম দিনে আমি উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছি। কিন্তু কেউ পরীক্ষার্থী নাহিদের বাবার মৃত্যুর বিষয়টি আমাকে অবগত করেনি। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে আমি বিষয়টি জানতে পেরেছি। খবরটি জেলা প্রশাসক স্যারের নজরেও পড়েছে।

তিনি বলেন, শুক্রবার সকালে জেলা প্রশাসক স্যারের নির্দেশে নাহিদের বাড়িতে গিয়ে নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা ও পরীক্ষার উপকরণ দিয়ে এসেছি। ভবিষ্যতেও তার পরিবারকে বিভিন্ন সরকারি সুবিধার আওতায় রাখতে আশ্বাস দিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১০

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১১

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১২

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১৩

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১৪

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১৫

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১৬

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৭

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১৮

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১৯

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

২০
X