কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ছবি : গ্রাফিক্স কালবেলা
ছবি : গ্রাফিক্স কালবেলা

গোপালগঞ্জে কোটালীপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) সকালে উপজেলার চৌরখুলী ও মদনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত দুই শিশু হলো- চৌরখুলী গ্রামের জসিম শেখের আড়াই বছর বয়সী ছেলে ওমর ফারুক ও মদনপাড়া গ্রামের মশিউর হাজরার আট বছর বয়সী মেয়ে নুসরাত খানম।

শিশু ওমর ফারুকের দাদা জেহারুল শেখ বলেন, আমার নাতি ওমর ফারুককে ঘরের উঠানে বসিয়ে রেখে ওমর ফারুকে মা জামা-কাপড় ধুতে পুকুর ঘাটে যায়। কিছুক্ষণ পরে গিয়ে দেখে ওমর ফারুক উঠানে নেই। আমরা পরিবারের লোকজন চারিদিকে খোঁজাখুজি শুরু করি। খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পশ্চিম পাশের পুকুরে ওমর ফারুকের মরদেহ ভেসে উঠতে দেখি। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, সকালে শিশু ওমর ফারুক বাড়ির পাশের পুকুরের কাছে খেলছিল। সবার অজান্তে সে পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, মদনপাড়া গ্রামের শিশু নুসরাত খানম বাড়ির পাশের পুকুরঘাটে সকাল সাড়ে ৯টার দিকে খেলা করছিল। হঠাৎ সে পুকুরে ডুবে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার দুটির পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত করা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই শহীদ ছেলের অনুদানের টাকায় বাবার দ্বিতীয় বিয়ে, সমালোচনার ঝড়

প্রকৃতির অনিন্দ্যসুন্দর সৃষ্টি ‘জামুই’ প্রজাপতি

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

স্কুল নেই, হাসপাতাল নেই, নেই যাতায়াতের রাস্তা

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের

বাউফলে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগীরা

যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করল লেবানন

সহজে ডট বিডি-ডট বাংলা ডোমেইন নিবন্ধনের সুযোগ

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেসিওলজিস্ট না থাকায় ব্যাহত চিকিৎসাসেবা

বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দিল ইরান

১০

এক কর্মকর্তার কাঁধে ৬৭ স্কুল

১১

জেনে নিন আজ ঢাকায় কোথায় কী?

১২

২৯ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

২৯ জুন / আজকের নামাজের সময়সূচি

১৪

হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান

১৫

দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৬

পাকিস্তানের বিমান হামলায় বহু বেসামরিক হতাহত, দাবি আফগানিস্তানের

১৭

ঝুট ব্যবসা দখলে নিতে শতাধিক মোটরসাইকেলের মহড়া

১৮

টিভি-মোবাইলে ব্রাজিল-জাপানের ম্যাচ দেখবেন যেভাবে

১৯

সীমান্তবর্তী সন্ত্রাসী আস্তানায় পাকিস্তানের অভিযান, নিহত ২৯

২০
X