কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

দোকান ভাড়া নিয়ে কথাকাটাকাটি, কলেজশিক্ষককে পিটিয়ে হত্যা

নিহত কলেজশিক্ষক মোহাম্মদ ইকবাল। ছবি : সংগৃহীত
নিহত কলেজশিক্ষক মোহাম্মদ ইকবাল। ছবি : সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় দোকান ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে মোহাম্মদ ইকবাল নামে এক কলেজশিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শরিফ নামে একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২০ এপ্রিল) রাত দেড়টার দিকে উখিয়ার সদর রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ইকবাল উখিয়ার রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী গ্রামের গুরা মিয়ার ছেলে ও উখিয়া কলেজের শরীর চর্চা বিভাগের শিক্ষক।

উখিয়া থানার ওসি মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন৷

স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, নিজ বাড়ির সামনে দোকান ভাড়া নিয়ে রাজাপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব সিকদার বিলের শামসুল আলমের ছেলে শরীফের সঙ্গে শিক্ষক ইকবালের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শরীফ শিক্ষক ইকবালের ওপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মো. আরিফ হোসেন আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্ত করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

সাতসকালে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা

বিএনপি প্রার্থীর আপিল খারিজ, হাসনাতের প্রতিক্রিয়া

বেলুচিস্তানে ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা

যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান : ট্রাম্প

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল

জেনে নিন আজ ভরিতে সোনার দাম কত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

১০

অন্যের জামিনের ঠিকানা ব্যবহার করে পালালেন হত্যা মামলার আসামি

১১

ভলিবলের কামাল আর নেই

১২

জামায়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাক, থানায় জিডি

১৩

ঢাকায় কুয়াশা পড়া নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

১৪

এক মঞ্চে ১১ প্রার্থীর ইশতেহার ঘোষণা

১৫

হাসনাত আবদুল্লাহর পাশে বন্ধুরা, নির্বাচনী তহবিলে দিলেন ১৪ লাখ টাকা

১৬

মেষের অশান্তির দিনে প্রেমিকার সঙ্গে সুন্দর সময় কাটাবে বৃশ্চিক

১৭

জমি নিয়ে বিরোধ, একই পরিবারের ১৩ জনের ওপর হামলা

১৮

‘ধানের শীষের বিজয় হলে আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই’

১৯

বিশ্বকাপে ভারত কেন ফেভারিট? নিউজিল্যান্ডকে উড়িয়ে বুঝিয়ে দিল ঈশান-সূর্যরা

২০
X