নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৯ মে ২০২৫, ০১:৪৫ এএম
আপডেট : ০৯ মে ২০২৫, ০৬:৫৯ এএম
অনলাইন সংস্করণ

সাবেক মেয়র আইভীকে আটকের খবরে বাড়ি ঘেরাও

ডা. সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশের অবস্থান। ছবি : সংগৃহীত
ডা. সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশের অবস্থান। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে আটকের খবরে তার বাড়ি ঘিরে রেখেছে এলাকাবাসী। এ সময় বাড়ির প্রধান ফটক ঘিরে শত শত মানুষ বিক্ষোভ করছে।

বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে শহরের দেওভোগ এলাকায় চুনকা কুটির বাসভবনের সামনে অবস্থান নিয়ে এলাকাবাসী বিক্ষোভ শুরু করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে আইভীকে আটক করতে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশের একটি দল দেওভোগ এলাকায় অবস্থিত আইভীর বাসভবন চুনকা কুটিরে প্রবেশ করে। এ সময় পুলিশের অভিযানের খবরে রাস্তায় নেমে আসেন স্থানীয় বাসিন্দারা। এর ফলে পুলিশ সদস্যরাও বাড়ির ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন।

এদিকে এই খবর শুনে চারদিক থেকে শত শত এলাকাবাসী তার বাড়ির সামনে এসে ভিড় করে। এ সময় তারা মেয়র আইভীকে নিয়ে স্লোগানে দেয়।

এ সময় আইভীর বাড়ির প্রবেশ পথের দুই রাস্তায় বাঁশ, ঠেলাগাড়ি ফেলে অবরুদ্ধ করে রেখেছে উত্তেজিত জনতা। এ ছাড়া আশেপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের রাস্তায় নেমে আসার আহ্বান জানানো হয়।

স্থানীয় বাসিন্দা রফিক মিয়া বলেন, কিছুক্ষণ আগে আইভীর বাড়ির সামনে পুলিশ এসেছিল। এতে পুরো এলাকায় খবর ছড়িয়ে পড়ে সাবেক মেয়র আইভীকে পুলিশ আটক করতে এসেছে। একথা শুনে এলাকাবাসী সবাই তার বাড়ির সামনে এসে অবস্থান নেন। তবে আইভীকে পুলিশ আটক করেছে কিনা তা এখনো নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে জানতে নারায়ণগঞ্জ সদর থানার ওসি নাসির উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি হামলার আশঙ্কায় কুয়েতের আকাশসীমা সাময়িক বন্ধ

তারেক রহমানের সরকারের প্রথম বাজেট, গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

পুলিশ দেখে খিচুড়ি রেখে পালালেন নেতাকর্মীরা, ২ ছাত্রলীগ কর্মী আটক

আমি মুদ্রাস্ফীতি ভালোবাসি : ট্রাম্প

ইরানের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় বাড়ল তেলের দাম

হরমুজ প্রণালিতে মুখোমুখি ইরান ও যুক্তরাষ্ট্রের বাহিনী

চট্টগ্রামের জলাবদ্ধতা দূর করতে ৫ বছরের পরিকল্পনা, নতুন প্রকল্পের উদ্যোগ

৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রকে ‘নরকসম’ জবাব দেবে ইরান : মজিদ মুসাভি

সিএনজিচালককে ছুরিকাঘাতে হত্যা করল কিশোর গ্যাং

১০

আজকের নামাজের সময়সূচি

১১

দুই দেশে হামলা চালাল ইরান

১২

দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র ভৈরব, ককটেল বিস্ফোরণে পুলিশসহ আহত ৩০

১৩

আজ পর্দা উঠছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’

১৪

রাজধানীর যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ

১৫

জীবন বাঁচাতে চুপ করে গেছি : মাহফুজ আলম

১৬

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা তেহরানের

১৭

আজকের এই দিনে ইতিহাসের স্মরণীয় ঘটনা

১৮

ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৯

তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট ঘোষণা আজ

২০
X