সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ২৩ মে ২০২৫, ০৩:০১ এএম
অনলাইন সংস্করণ

বিয়ের ৫ বছর পর একসঙ্গে ৪ সন্তানের জন্ম

একসঙ্গে জন্ম হওয়া চার সন্তানের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে সন্তান রয়েছে। ছবি : সংগৃহীত
একসঙ্গে জন্ম হওয়া চার সন্তানের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে সন্তান রয়েছে। ছবি : সংগৃহীত

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রায়পুর গ্রামের মো. নুরুল ইসলামের স্ত্রী মোছা. তানজিলা আক্তার একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। এতে তাদের পরিবার ও স্বজনদের মধ্যে বইছে খুশির বন্যা।

বুধবার (২১ মে) দুপুরে ময়মনসিংহ নগরীর ব্রাহ্মপল্লী এলাকার হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালে এ চার সন্তানের জন্ম হয়।

তানজিলা আক্তার জেলার তারাকান্দা উপজেলার রায়পুর গ্রামের মো. নুরুল ইসলামের স্ত্রী। প্রেমের সম্পর্কের পর পাঁচ বছর আগে তারা বিয়ে করেন। একসঙ্গে জন্ম হওয়া চার সন্তানের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে সন্তান রয়েছে।

ছেলে সন্তানদের মধ্যে একজনের নাম রাখা হয়েছে মোহাম্মদ ইশরাক। অপরজনের নাম রাখা হয়েছে মো. আলী হাসান। তবে দুই মেয়ের নাম এখনো ঠিক করা হয়নি।

তানজিলার মা মোছা. নূরজাহান বেগম বলেন, মো. নূরুল ইসলামের সঙ্গে ৫ বছর আগে বিয়ে হয় তানজিলার। কিন্তু র্দীর্ঘ সময়েও তাদের সন্তান না হওয়ায় অনেকবার চিকিৎসকের কাছে গিয়েছে। কোনো ফল হয়নি। অবশেষে আল্লাহর রহমাতে এ বছর তানজিলা অন্তঃসত্ত্বা হলে চিকিৎসক জানায়, তার ৪টি বাচ্চা হবে।

তিনি আরও বলেন, মহান আল্লাহ আমাদের মনের আশা পূরণ করছে, তার কাছে লাখো কোটি শুকরিয়া। প্রথমে আমরা ভয়ে থাকলেও জন্মের পর থেকে আমার ৪ নাতি-নাতনিই ভালো আছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের কনসালটেন্ট ডা. দেলোয়ারা পারভীন ডলি বলেন, মা এবং চার সন্তানের ঘটনাটি ব্যতিক্রম। তবে জন্মের পর মা ও সন্তানরা সবাই ভালো আছে।

হেলথ কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শ্রী রঞ্জণ নন্দী বলেন, বুধবার ওই নারী আমাদের হাসপাতালে ভর্তি হন। ভর্তির পর থেকেই তাকে অত্যন্ত যত্নশীল ও সাবধানতার সঙ্গে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সিজার করা হয়। তারা আমাদের হাসপাতালে এখনো চিকিৎসাধীন। মা ও চার সন্তান ভালোই আছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে মেসিকে ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা

শেষ মুহূর্তে ৩ পরিবর্তন, আর্জেন্টিনার শুরুর একাদশ ঘোষণা

স্পেনের একাদশ ঘোষণা

জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেব না:  আমান

ফাইনালের আগে যে বার্তা দিয়ে আলোচনায় ইয়ামাল

ফাইনালের আগে ও মাঝে ঝড় তুলবেন শাকিরা-বিটিএস, দেখে নিন সূচি

স্পেন আগে গোল করলে চ্যাম্পিয়ন হবে কোন দল জানালেন জার্মান কিংবদন্তি

আদালত জামিন দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্বামীকে মারধর, কারাগারে স্ত্রী

‘প্রধানমন্ত্রী যে বাংলাদেশ চান মন্ত্রী-এমপিরা সেই রাজনীতিকে ধারণ করছে না’

ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই সনদকে ইস্যু করতে চায় বিরোধী দল: খোকন

১০

হবিগঞ্জে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি

১১

টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক

১২

যুদ্ধ শুরু হওয়ার পর মোজতবা খামেনির সঙ্গে এখনো সাক্ষাৎ হয়নি: আরাগচি

১৩

ফুটবল বিশ্বকাপ : গোল্ডেন বুট-বল-গ্লাভ জয়ের দৌড়ে এগিয়ে যারা

১৪

কাশিমপুর কারাগার থেকে পালানো কয়েদি রিম্পা গ্রেপ্তার

১৫

বন বিভাগের বিরুদ্ধে ১২০০ কমলা গাছ কাটার অভিযোগ

১৬

একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ

১৭

মাদক ব্যবসার অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনে কাঁদলেন স্বেচ্ছাসেবক দল নেতা

১৮

ডলার ছেড়ে চীনা মুদ্রার লেনদেন ব্যবস্থায় যোগ দিল লিবিয়া

১৯

বহরে আসছে ২১ নতুন উড়োজাহাজ, আন্তর্জাতিক রুটও বাড়াবে ইউএস–বাংলা

২০
X