কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৫:১৪ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

গুরুত্বপূর্ণ দুই সীমান্ত বন্ধ করে দিল পাকিস্তান

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকা। পুরোনো ছবি
পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকা। পুরোনো ছবি

আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা ঘিরে সীমান্তে নতুন সংঘাতের খবর পাওয়া গেছে। পাকিস্তানের ৫৮ সেনা নিহত এবং ২৫টি সেনা পোস্ট দখলের দাবি করেছে আফগান বাহিনী। এরইমধ্যে আফগানিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ দুই সীমান্ত বন্ধ করে দিয়েছে পাকিস্তান।

রোববার (১২ অক্টোবর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের অন্যতম দুটি গুরুত্বপূর্ণ তোরখান ও চামান সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। রোববার এসব সীমান্ত বন্ধ করা হয়েছে। এছাড়া আরও ৩টি অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সীমান্তও বন্ধ করে দেওয়া হয়েছে। এগুলো হলো খারলাচি, আঙ্গুর আড্ডা এবং গোলাম খান।

রয়টার্স জানিয়েছে, সীমান্ত বন্ধের বিষয়ে আফগাস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। আফগানিস্তান একটি স্থলবেষ্টিত দেশ, যার পাকিস্তানের সঙ্গে প্রায় দুহাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে।

পাকিস্তান সরকার দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে আফগান মাটিকে ব্যবহার করে টিটিপি পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে এ অভিযোগ আফগান তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ রোববার এক বিবৃতিতে অস্বীকার করেছেন। তিনি বলেন, আফগান মাটি টিটিপি বা অন্যকোনো গোষ্ঠীকে ব্যবহার করতে দেওয়া হচ্ছে না।

তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে বলেন, আমাদের বাহিনী পাকিস্তানি সেনাদের ২৫টি পোস্ট দখল করেছে। এতে ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত এবং ৩০ জন আহত হয়েছে।

তিনি আরও দাবি করেন, আফগানিস্তানের সব সরকারি সীমান্ত ও নিয়ন্ত্রণরেখা এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং অবৈধ কর্মকাণ্ড বেশিরভাগ ক্ষেত্রেই বন্ধ করা হয়েছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বলা হয়েছে, সীমান্তে প্রতিশোধমূলক ও সফল অভিযান পরিচালনা করা হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X