রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৪:০৪ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

পাক সীমান্তে ট্যাঙ্ক ও ভারী অস্ত্র মোতায়েন আফগানিস্তানের

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

আফগানিস্তানের সেনাবাহিনী পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশে ট্যাঙ্ক ও ভারী অস্ত্র মোতায়েন শুরু করেছে। রোববার (১২ অক্টোবর) দুপুরে দেশটির সংবাদমাধ্যম টোলোনিউজ এই তথ্য জানায় বলে নিশ্চিত করেছে আলজাজিরা।

তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, সীমান্ত এলাকায় আফগান বাহিনী প্রতিশোধমূলক অভিযান চালিয়ে পাকিস্তানের ২৫টি সামরিক ঘাঁটি দখল করেছে এবং অন্তত ৫৮ পাকিস্তানি সেনাকে হত্যা করা হয়েছে। আহত হয়েছে আরও ৩০ জন। আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে এসব দাবি করেন।

জাবিউল্লাহ জানান, আফগান বাহিনী এখন দেশের সব সরকারি সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রেখেছে এবং পাকিস্তানি বাহিনীর ‘অবৈধ কার্যকলাপ’ প্রতিরোধ করা হয়েছে।

তবে এসব দাবি নিয়ে এখনো পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

অন্যদিকে, তালেবান সরকার অভিযোগ করেছে, পাকিস্তান কয়েক দিন আগে আফগান আকাশসীমা লঙ্ঘন করে সীমান্তবর্তী একটি বাজারে বোমা হামলা চালায়। তারই প্রতিশোধ হিসেবে এ অভিযান চালানো হয়েছে বলে জানানো হয়।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি তালেবান বাহিনীর হামলাকে ‘বিনা উসকানির আক্রমণ’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, এতে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘প্রতিটি ইটের বদলে পাথর ছুড়বে পাকিস্তান।’

এর আগে পাকিস্তান দাবি করেছিল, তারা আফগানিস্তানের ১৯টি ঘাঁটি দখল করেছে এবং ৫০ তালেবান যোদ্ধাকে হত্যা করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১০

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১১

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১২

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৩

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৫

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৬

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৮

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৯

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

২০
X