বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৪ মে ২০২৫, ০৪:২৪ পিএম
আপডেট : ২৪ মে ২০২৫, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় তারুণ্যের সমাবেশ শুরু

বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ শুরু হয়েছে। শনিবার (২৪ মে) বিকেল ৩টায় শহরের সূত্রাপুর সেন্ট্রাল হাইস্কুল মাঠে এ সমাবেশ শুরু হয়। বিভিন্ন জেলা ও উপজেলার নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দিচ্ছেন সমাবেশে।

সরেজমিনে দেখা গেছে, সমাবেশের সকল প্রস্তুতি সম্পন্ন হলেও বেলা ১১টা থেকে ভারী বৃষ্টির কারণে সমাবেশের প্রস্তুতি কিছুটা বিঘ্নিত হয়। পরে দুপুর ১টার দিকে বৃষ্টি থেমে গেলে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে শুরু করেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি থাকবেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জানা গেছে, রাজশাহী ও রংপুর বিভাগের প্রতিটি জেলা-উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কমিটির নেতাকর্মীকে সমাবেশে আনতে সাত দিন আগে থেকে প্রচারণা চালানো হয়। প্রতিটি জেলা থেকে অন্তত ৫ হাজার নেতাকর্মী যাতে আসে, সংশ্লিষ্ট জেলার দায়িত্বপ্রাপ্ত নেতাদের সেই নির্দেশনা দেওয়া হয়েছিল। সকল জেলা থেকে বাস ও কোচ ভাড়া করা হয়েছে। ট্রেনে করেও আসবেন নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, এ সমাবেশ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি তারুণ্যের আকাঙ্ক্ষা ও প্রত্যয়ের এক ঐতিহাসিক মিলনমেলা। নানা মত-পথ, শ্রেণিপেশা চিন্তাধারায় তরুণরা একত্র হবেন একটি ন্যায্য, মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে।

সমাবেশের প্রস্তুতি প্রসঙ্গে যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ইতোমধ্যে মাসব্যাপী একটি বিশেষ কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচির উদ্দেশ্য বিএনপির ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে তরুণ সমাজকে নীতি প্রণয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করা।

তিনি আরও বলেন, এ আয়োজনে বিষয়ভিত্তিক পলিসি সংলাপকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর সঙ্গে অন্তর্ভুক্ত রয়েছে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রযুক্তি, পরিবেশ ও রাজনৈতিক অধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তরুণদের মতামত ও ভাবনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X