নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৫, ০৫:৩৩ পিএম
আপডেট : ২৬ মে ২০২৫, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

নরসিংদীতে শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল রেলওয়ে কর্তৃপক্ষ

নরসিংদীতে রেলওয়ের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ। ছবি : কালবেলা
নরসিংদীতে রেলওয়ের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ। ছবি : কালবেলা

নরসিংদীতে রেলওয়ের জমি দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ। সোমবার (২৬ মে) দুপুরে নরসিংদী রেলস্টেশনের পূর্ব পাশের আরশীনগর লেভেলক্রসিং থেকে বাদুয়াচর রেলগেট এলাকা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

এ সময় ভেক্যু দিয়ে রেলের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা প্রায় শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে রেলওয়ের জায়গা দখল করে বেশ কিছু দোকানপাট ও স্থাপনা গড়ে তোলা হয়। এসব স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য ইতোপূর্বে মাইকিং করা হয়েছিল। তারপরও অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নেয়নি। বেলা ১১টা থেকে অবৈধ স্থাপনাগুলোতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এ উচ্ছেদ অভিযান চার দিন অব্যাহত থাকবে। উচ্ছেদের পর পুনরায় দখল করা হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেলওয়ে ফাঁড়ি পুলিশ ও নরসিংদী মডেল থানা পুলিশ, আনসার এবং আইন প্রয়োগকারী সংস্থার লোকজন।

এর আগে গত ৯ এপ্রিল নরসিংদী রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে বটতলা এলাকায় অভিযান চালিয়ে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বাংলাদেশ রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণ হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১০

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১১

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১২

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৩

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৪

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৫

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৬

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৭

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৮

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৯

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

২০
X