বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৬ মে ২০২৫, ১১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

চার ডাকাতের ১৭ বছরের কারাদণ্ড

বগুড়া জেলা জজ আদালত। ছবি : সংগৃহীত
বগুড়া জেলা জজ আদালত। ছবি : সংগৃহীত

বগুড়ায় ডাকাতি মামলার রায়ে অভিযুক্ত আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ১ মাসের সশ্রম কারাদণ্ড এবং ডাকাতিকালে মৃত্যুর ভয় দেখানোর দায়ে আরও ৭ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। সাজাপ্রাপ্ত আসাদিদের উভয় ধারার একত্রে চলবে বলেও রায়ে বলা হয়েছে।

সোমবার (২৬ মে) বগুড়ার ১ম অতিরিক্ত দায়রা জজ ইফতেখার আহমেদ এ মামলার রায় দেন।

সাজাপ্রাপ্ত চার আসামিরা হলেন- নাটোর জেলার সিংড়া উপজেলার হিজলীর মৃত আক্কাস আলীর ছেলে শরিফুল ইসলাম শরিফ, সিংড়া গোডাউন পাড়ার গোলাম মোস্তফার ছেলে সুজন মিয়া, বগুড়ার কাহালু উপজেলার দেওগ্রাম মধ্যপাড়ার মৃত আফতাব হোসেন ওরফে আতাবের ছেলে বুলবুল হোসেন ও দুর্গাপুর মন্ডল পাড়ার মৃত তহির উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম সখিন। এই মামলার অপর ৯ আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাসের আদেশ দেওয়া হয়েছে।

আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট কেএম হুমায়ন কবির এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি কালবেলাকে বলেন, বগুড়ার শেরপুর উপজেলার কৃষ্ণপুরের ব্যবসায়ী হাফিজার রহমানের ক্রয়কৃত ৪ লাখ ৫১ হাজার ৩৯০ টাকা মূল্যের ২৬৩ বস্তায় ৫২৬ মণ ধান নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ছাতুনী হাট থেকে ট্রাকযোগে শেরপুরের উদ্দেশে রওনা হয়। ধানবোঝাই ট্রাকটি বগুড়া নওগাঁ সড়কের দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বাবুর বাগান নামক স্থানে পৌঁছালে ডাকাতদল মাইক্রোবাস নিয়ে ট্রাকের গতিরোধ করে ট্রাকচালক ও হেলপারকে হত্যার ভয় দেখিয়ে হাত মুখ বেধে রেখে ট্রাকটি ও চালক হেলপারের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে দুপচাঁচিয়া থানায় ওই ব্যবসায়ী হাফিজার রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদী রাষ্ট্র পক্ষে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট কেএম হুমায়ন কবির এবং আসামি পক্ষে অ্যাডভোকেট লুৎফর রহমান, অ্যাডভোকেট শরিফুল ইসলাম হিরা ও অ্যাডভোকেট চান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X