বালিয়াকান্দি প্রতিনিধি
প্রকাশ : ২৭ মে ২০২৫, ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ঘুম থেকে জেগে দেখেন সুমন নেই, অতঃপর...

পুলিশের হাতে গ্রেপ্তার সুমন। ছবি : কালবেলা
পুলিশের হাতে গ্রেপ্তার সুমন। ছবি : কালবেলা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ধর্ষণ ও চুরির অভিযোগে প্রেমিক সুদীপ্ত হালদার ওরফে সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বাগেরহাট জেলার রামপাল থানার দেবকাটা পূর্ব গ্রামের সুকুমার হালদারের ছেলে।

রোববার (২৫ মে) সুমনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, দুই মাস আগে রং নম্বর থেকে সুমনের সঙ্গে কিশোরীর (১৭) পরিচয় হয়। তিনি নিজেকে একজন সরকারি চাকরিজীবী বলে পরিচয় দেন। গত ২২ মে রাত ৮টায় সুমন ভুক্তভোগীকে মুঠোফোনে বলেন, তিনি রাজবাড়ীতে আসছেন এবং রাতে তাদের বাড়িতে আসবেন। পরে রাত ১০টায় সুমন তাকে ফোন দিয়ে জানান তিনি তাদের এলাকায় আসছেন। কিন্তু বাড়ি চিনতে পারছেন না।

তখন ভুক্তভোগী তাদের বাড়ির লোকেশন দিলে সুমন তাদের বাড়িতে যান। রাতে অভিযুক্ত তাকে ধর্ষণ করে ও তারা ঘুমিয়ে পড়ে। রাতে কিশোরী ঘুম থেকে জেগে দেখেন সুমন নেই। তার ঘরের আলমারি খোলা দেখতে পান। এ সময় কিশোরী তারা বাবা-মাকে ঘুম থেকে ডেকে উঠান এবং ঘটনাটি বিস্তারিত বলেন।

তারা দেখেন আলমারির মধ্যে থাকা গরু বিক্রির নগদ দুই লাখ পঞ্চাশ হাজার টাকা, ১টি স্বর্ণের হার, ২টি স্বর্ণের রুলি, ৩টি স্বর্ণের কানের দুল, ১টি স্বর্ণের ব্রেসলেট, ১টি স্বর্ণের আংটিসহ ৪ ভরি স্বর্ণালংকার নেই।

মামলা দায়েরের পর পুলিশ সুপার মো. কামরুল ইসলামের তত্ত্বাবধানে বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দিনের সহযোগিতায় পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে ২৫ মে সুমনকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে ভুক্তভোগীর স্বর্ণ উদ্ধার করা হয়।

বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দিন বলেন, আসামিকে আদালতে পাঠানো হয়। মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১০

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১১

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১২

সীমান্তবর্তী ১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১৩

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১৪

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১৫

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১৬

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৭

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১৮

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১৯

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

২০
X