লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজির মামলা করায় ‘জমি দখলের’ চেষ্টা বিএনপি নেতার

সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী। ছবি : কালবেলা

চাঁদাবাজির মামলা করায় এক প্রবাসীর জমি দখলের চেষ্টা ও পাকা ধান কেটে জমিতে ছিটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মাইদুল ইসলাম জুয়েল নামে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী।

লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের চরিতাবাড়ি নামক গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জুয়েল ইউনিয়ন বিএনপির সভাপতি।

মামলার বিবরণে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট প্রকাশ্যে বিএনপি নেতা ও তার লোকজন চরিতাবাড়ি এলাকার সৌদি প্রবাসী সিরাজুল ইসলামের ৩৮ শতাংশ জমি দখলের চেষ্টা করেন। জমির চারদিকে লাগানো মেহগনি ও সুপারি গাছ কেটে ফেলে। পরে স্থানীয়রা বাধা দেওয়ায় জমি দখলে ব্যর্থ হয়ে প্রবাসীর বাড়িতে গিয়ে স্ত্রী রোজিয়া খাতুনের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন।

বিএনপি নেতা জুয়েল তার লোকজন পাঠিয়ে হুমকি দিয়ে ওই চাঁদা দাবি করেছেন বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে। এদিকে ওই ২ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় প্রবাসীর স্ত্রী রোজিনা খাতুন আদিতমারী থানায় এজাহার দাখিল করলে তদন্ত শেষে গত বছবের ১ নভেম্বর তা মামলা হিসেবে রেকর্ডভুক্ত করে থানা পুলিশ। পরে ওই মামলার চার্জ গঠন করা হয়। এরপর আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন জুয়েল।

মামলার আসামিরা হলেন, একই এলাকার বিএনপি নেতা মাইদুল ইসলাম জুয়েল, মতি মিয়া, আমিনুল ইসলাম, ফেরসৌস হাসান, সাইফুল ইসলাম, মোস্তফা কামাল, রাকিবুল ইসলাম আবু তালেব, মকবুল হোসেন ও সাব্বির হোসেন।

পরে বুধবার (২৮ মে) দুপুরে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী রোজিনা খাতুন তার বাড়িতে সংবাদ সম্মেলন করে পরিবারের নিরাপত্তাহীনতার কথা জানান। এ সময় তিনি বলেন, দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। পরে ওই বিএনপি নেতার নামে মামলা করায় বিরোধ আরও রেড়ে যায়। সেই বিরোধের জেরে সম্প্রতি আমাদের বাড়ির খড়ের পুঞ্জে আগুন ধরিয়ে দেয় তারা। এ ছাড়া বাড়িতে প্রবেশের গেট ভাঙচুর করে এবং গাছপালা কেটে ফসলি জমির ক্ষতি করে। আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকায় প্রায়ই গভীর রাতে টিনের চালে ঢিল ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে।

তিনি আরও বলেন, গত ২৭ মে আবারও ৪ শতাংশ জমির পাকা ধানের শীষ কেটে জমিতেই ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে তারা। পাশাপাশি বেশ কয়েকটি কলা গাছ ও সুপারি গাছ কেটে ফেলা হয়। এতে ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা মাইদুল ইসলাম জুয়েল দুই লাখ টাকা চাঁদা দাবির কথা অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে স্থানীয় বিএনপির এক গ্রুপ নানাভাবে ষড়যন্ত্র করে আসছে। তারা ওই প্রবাসীর পরিবারের সঙ্গে আতাত করে আমাকে সামাজিকভাবে হেয় করার জন্য আমার নামে থানায় মিথ্যা ও সাজানো মামলা করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X