কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০১ জুন ২০২৫, ১১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে নদনদীর পানি বৃদ্ধি, অব্যহত থাকবে আরও দুদিন

কুড়িগ্রামে উজানের ঢল ও ভারি বৃষ্টির কারণে জেলার তিস্তা, ব্রহ্মপুত্র ও ধরলাসহ বেশ কয়েকটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ছবি : কালবেলা
কুড়িগ্রামে উজানের ঢল ও ভারি বৃষ্টির কারণে জেলার তিস্তা, ব্রহ্মপুত্র ও ধরলাসহ বেশ কয়েকটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ছবি : কালবেলা

কুড়িগ্রামে উজানের ঢল ও ভারি বৃষ্টির কারণে জেলার তিস্তা, ব্রহ্মপুত্র ও ধরলাসহ বেশ কয়েকটি নদ নদীর পানি সমতলে বৃদ্ধি পেয়েছে। ফলে নদীর তীরবর্তী চরাঞ্চলের ফসলি জমি, বাদাম, ভুট্টা ও পেয়াজ ক্ষেত তলিয়ে গেছে। এতে ক্ষতিরমুখে পড়েছে কৃষকরা। অন্য দিকে জেলার বেশ কটি পয়েন্টে দেখা দিয়েছে নদী ভাঙনের।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, জেলার ধরলা নদীর পানি ২২ দশমিক ৬৬ সেমি, দুধকুমার নদীর পানি ২০ দশমিক ৬৮ ও ব্রহ্মপুত্র নদের পানি ২২ দশমিক ৭০ সেমি সমতলে বৃদ্ধি পেয়েছে। আগামী ২ দিন পানি সমতলে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান অফিসটি।

তিস্তার চরের বিদ্যানন্দ এলাকার কৃষক মো. সাইদ বাবু জানান, ‘আমার ২ বিঘা জমির বাদাম ক্ষেত শনিবার (০১ মে) পানিতে তলে গেছে। কী করব ভেবে পাচ্ছি না।’

আরেক কৃষক সামাদ আলী বলেন, ‘আমি এবারে বাদাম ক্ষেত করে বড় লোকসানে পড়লাম। ঋণ করে ৫ বিঘা জমিতে বাদাম ও ২ বিঘা জমিতে পেঁয়াজের আবাদ করেছি। আগাম পানিতে সব তলে গেছে। বড় বিপদে পড়ে গেলাম।’

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, চলতি মাসের জুন ৩-৪ তারিখ পর্যন্ত জেলার সব কটি নদ নদীর পানি সমতলে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করার কোনো আশঙ্কা নেই। অন্য নদীর ভাঙন ঠেকাতে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পানি উন্নয়ন বোর্ড কাজ করছে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

১০

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১২

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১৩

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১৪

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৫

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৬

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৭

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৮

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৯

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

২০
X