লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বিছানায় মায়ের লাশ, বাবাকে খুঁজতে গিয়ে মিলল ঝুলন্ত অবস্থায়

নিহতের বাড়িতে প্রতিবেশীদের ভিড়। ছবি : কালবেলা
নিহতের বাড়িতে প্রতিবেশীদের ভিড়। ছবি : কালবেলা

নাটোরের লালপুরে তামাক চাষ করতে গিয়ে ঋণের চাপে স্বামী-স্ত্রী আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (০২ জুন) সকালে উপজেলার আড়বাব ইউনিয়নের কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কচুয়া গ্রামের ওজল আলীর ছেলে রইজুল (৪২) ও তার স্ত্রী ফাতেমা (৩৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন এনজিও ও সুদের কারবারিদের থেকে উচ্চ সুদে ঋণ নিয়ে তামাক চাষাবাদ করেন রইজুল। কিন্তু শীলা বৃষ্টিতে তামাকের ব্যাপক ক্ষতির ফলে লোকসানের মুখে পড়ে ঋণের বোঝা সইতে না পেরে আত্মহত্যা করেছেন বলে ধারণা করেন তারা।

নিহতের ছেলে সম্রাট জানান, তার বাবা-মায়ের সঙ্গে রাতে খাওয়া শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। পরে সকাল ৭টার দিকে মায়ের ঘরে গিয়ে দেখেন তার মা মৃত অবস্থায় বিছানার ওপর পড়ে আছে। এসময় তার আত্মচিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। এসময় সম্রাট তার বাবার খোঁজ করতে গিয়ে বাড়ির পাশে তামাক প্রক্রিয়াজাতকরণ ঘরে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পায়।

পরে স্থানীয়রা থানা পুলিশকে বিষয় জানালে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে লালপুর থানা পুলিশ।

এ বিষয়ে লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোমিনুজ্জামান কালবেলাকে জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট ভাইরাল

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১০

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

১১

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১২

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৩

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

১৪

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

১৫

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

১৬

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

১৭

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

১৮

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

১৯

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

২০
X