গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০৬:১৪ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের ওপর হামলায় বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ শতাধিক নেতাকর্মীর নামে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। গফরগাঁও থানার এস আই হোসাইন বাদী হয়ে গতকাল মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে এ মামলা দায়ের করেন।

মামলায় আসামিরা হলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রায়হান অপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দিদারুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজ আল আসাদসহ ১৯ নেতাকর্মী। এ ছাড়াও মামলায় আরও ৪০-৫০ জন অজ্ঞাতনামা নেতাকর্মীকে আসামি করা হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত মামলার এজাহার নামীয় আসামি সুলতানকে গ্রেপ্তার করেছে।

মামলা সূত্রে জানা যায়, গত সোমবার (২৮ আগস্ট) সন্ধ্যায় গফরগাঁও পৌরশহর চাঁদনি সিনেমা হল মোড়ে পুলিশ টহল দিচ্ছিল। এ সময় পুলিশের কাছে খবর আসে গফরগাঁও-ভালুকা সড়কে তেঁজপাতা মার্কেট এলাকায় কিছু লোক রাস্তায় যানবাহন আটকিয়ে ব্যারিকেড সৃষ্টি করে সরকারবিরোধী স্লোগান দিচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবরোধকারীদের ধাওয়া করে। তখন উশৃঙ্খল জনতা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করে।

গফরগাঁও থানার ওসি ফারুক আহাম্মেদ জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা–মিশর ম্যাচের বিচার চেয়ে থানায় যুবক

সিলেটে টিলা ধসে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন হবে: আইনমন্ত্রী

দেশে যুক্ত হলো আরও ৩ নতুন উপজেলা, প্রজ্ঞাপন জারি

বিপৎসীমার উপরে মনু ও ধলাই নদীর পানি, বাঁধ ভেঙে প্লাবিত কয়েকটি গ্রাম

নওগাঁয় বজ্রপাতে ২ জনের মৃত্যু 

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী 

‘প্রধানমন্ত্রীর বন্ধু’ প্রসঙ্গে যে ব্যাখ্যা দিলেন শাহে আলম

অপারেশন থিয়েটার থেকে হারিয়ে গেল রোগীর পা

১০

রেফারি নয়, আমাদের প্রতিপক্ষ মরক্কো : দিদিয়ের দেশম

১১

পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর

১২

নিষেধাজ্ঞার ঝুঁকিতে আর্জেন্টাইন তারকাসহ ১৭ ফুটবলার

১৩

অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে চাকরি, বেতন ২৮ হাজার

১৪

ছাত্রীকে শাসন করায় শিক্ষিকাকে পেটালেন অভিভাবক

১৫

প্রাথমিকে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনঃপ্রকাশের নির্দেশ

১৬

ফ্রান্সকে ভয় নয়, আমরা বিশ্বকাপ জিততে এসেছি: মরক্কো কোচ

১৭

দাওরায়ে হাদিসের অনুমোদনে ন্যূনতম ৫০ শিক্ষার্থীর শর্তের প্রস্তাব মহিউদ্দীন ফারুকীর

১৮

মার্কিন রণতরিতে হামলা করেছে ‘জাপান’, মুখ ফসকে বললেন ট্রাম্প

১৯

প্রাথমিকের বৃত্তির ফল আজ প্রকাশ হচ্ছে না 

২০
X