মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

মাদকাসক্ত ছেলেকে শ্বাসরোধে হত্যার অভিযোগে মা আটক

নারায়ণগঞ্জে নিহত আজিমের স্ত্রী দিবা বেগমের আহজারি। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জে নিহত আজিমের স্ত্রী দিবা বেগমের আহজারি। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় মাদকাসক্ত ছেলে আজিম মিয়াকে (৩৮) পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের মা আনোয়ারা বেগমকে (৫৫) আটক করেছে পুলিশ।

সোমবার (০২ জুন) সকালে উপজেলার দক্ষিণ ঘারমোড়াস্থ নাজিরাপট্টি এলাকায় পারিবারিক কলহের জেরে ধরে এ ঘটনা ঘটে।

নিহত আজিম মিয়া দুই সন্তানের জনক ও ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। আটক আনোয়ারা বেগম ওই এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী ও নিহত আজিম মিয়ার মা।

অভিযুক্তরা হলেন নিহত আজিম মিয়ার বাবা মোহাম্মদ আলী, তার ভাই দিদার ও অনোয়ার।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আজিম একজন মাদকসেবী। তিনি প্রায় সময় মাদক ব্যবসার টাকার জন্য তার বাবা-মাসহ ভাইদের নানাভাবে হয়রানি ও অত্যাচার করত। সোমবার সকালে পারিবারিক নানা বিষয় নিয়ে আজিমের সঙ্গে তার বাবা ও ভাইদের কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে বাবা মোহাম্মদ আলী, ভাই দিদার হোসেন ও অনোয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে ইট দিয়ে আজিমকে বুকে আঘাতসহ মারধর করে। এ সময় শ্বাসরোধ করে অচেতন অবস্থায় ফেলে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহতের স্ত্রী দিবা বেগম বলেন, সকালে আমার স্বামীকে তার বাবা ও ভাইয়ের মিলে মারধর করে হত্যা করেছে। আমার স্বামীকে মারধরের সময় আমি তাদের বাধা দিতে গেলে তারা আমাকেও কিল-ঘুষি মেরেছে। আমি এ ঘটনায় মামলা করব।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম কালবেলাকে বলেন, নিহত আজিম একজন মাদকসেবী ছিল। এ নিয়ে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে প্রায় সময় ঝগড়া হতো। এর জের ধরে আজ সকালে তার বাবা ও ভাইয়ের সঙ্গে আজিমের কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে তাকে মারধর করে ও শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। নিহতের গলায় শ্বাসরোধের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের মাকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X