চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

সাইকেল নিয়ে ঝগড়া, বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

নিহত শিহাব হোসেন। ছবি : কালবেলা
নিহত শিহাব হোসেন। ছবি : কালবেলা

যশোরের চৌগাছায় সাইকেল ব্যবহার নিয়ে বড় ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হয়েছেন শিহাব হোসেন নামে এক যুবক।

সোমবার (২ জুন) দুপুরে উপজেলার ধূলিয়ানী ইউনিয়নের শাহাজাদপুর গ্রামে ঘটে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত শিহাব হোসেন (২১) কাতারপ্রবাসী মহিদুল ইসলামের মেজো ছেলে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত বড় ভাই সুমন হোসেন (২৫)।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিন ভাইয়ের মধ্যে মেজো ছিলেন শিহাব। সোমবার দুপুরে পার্শ্ববর্তী এক বাড়িতে দাওয়াত খেতে বড় ভাই সুমনের সাইকেল নিয়ে যান তিনি। খানার দাওয়াত শেষ করে বাড়ি ফেরার পর সাইকেল ব্যবহার করা নিয়ে দুই ভাইয়ের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা। একপর্যায়ে উত্তেজিত সুমন ছুরি দিয়ে শিহাবের পিঠে আঘাত করেন।

নিহতের মামা শুকুর আলী বলেন, ঘটনার সময় বাড়ির উঠানে ছিলাম। হঠাৎ চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি শিহাব রক্তে ভেসে যাচ্ছে। তখন সে আমাকে বলল, মামা, আমাকে হাসপাতালে নিয়ে চলো, না হলে আমি বাঁচব না। দ্রুত স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে যাই। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আনোয়ারুল আবেদীন বলেন, পরীক্ষা-নিরীক্ষা শেষে শিহাবকে মৃত ঘোষণা করা হয়। নিহতের পিঠের বামদিকে ছুরির গভীর আঘাত ছিল, যা প্রাণঘাতী হয়ে দাঁড়ায়।

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি খুবই মর্মান্তিক একটি ঘটনা। অভিযুক্ত সুমন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় আইনিপ্রক্রিয়া প্রাথমিকভাবে শুরু হয়েছে, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১০

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

১১

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

১২

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১৩

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১৪

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

১৫

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

১৬

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

১৭

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

১৮

‘মিমিকে শাস্তি তাকে পেতেই হবে, তার শেষ দেখেই ছাড়ব’

১৯

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

২০
X