মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকারের বাজেট জনআকাঙ্ক্ষার প্রতিফলন : আমান উল্লাহ আমান

দোয়া মাহফিলে আমান উল্লাহ আমানসহ নেতাকর্মীরা। ছবি : কালবেলা
দোয়া মাহফিলে আমান উল্লাহ আমানসহ নেতাকর্মীরা। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের ঘোষিত বাজেট দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন।

মঙ্গলবার (০৩ জুন) দুপুরে সাভারের হেমায়েতপুর পূর্বহাটি ঈদগাহ মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

আমান উল্লাহ আমান বলেন, বর্তমান সরকার যে বাজেট দিয়েছে, তা দেশের মানুষের কথা ভেবেই দেওয়া হয়েছে। এ বাজেটের মাধ্যমে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ প্রশস্ত হবে বলে আমরা আশাবাদী।

আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে তিনি আরও বলেন, গত ১৭ বছরে স্বৈরাচারী হাসিনা সরকার বিএনপিকে ধ্বংস করার সব রকম চেষ্টা করেছে। কিন্তু আল্লাহর রহমতে তারা তা পারেনি, পারবেও না। আওয়ামী লীগ আর কোনো দিন এ দেশে রাজনীতি করতে পারবে না।

ক্ষমতা চিরস্থায়ী নয় মন্তব্য করে আমান বলেন, আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, যাকে ইচ্ছা ধ্বংস করেন। এখন সেই প্রতিফলনই আওয়ামী লীগের ওপর পড়েছে। আলোচনা সভায় তিনি ঘোষণা দেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার ছেলে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ঢাকা-২ আসন থেকে নির্বাচন করবেন। আমার বিশ্বাস, আপনারা তাকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি মোহাম্মদ মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান হাজি মোহাম্মদ জামাল উদ্দিন সরকার। প্রধান বক্তা ছিলেন সাভার পৌর বিএনপির সভাপতি শাহ মইনুল হোসেন বিল্টু।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন যুবনেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন। এ ছাড়া ঢাকা-২ আসনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং ঢাকা জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X