কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্রের নিশ্চয়তার দল বিএনপি : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করেন রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করেন রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের আমলের চেয়ে ব্যতিক্রমী আমল ছিল বিএনপির আমল। বিএনপির আমলে যে কেউ যে কোনো রাজনৈতিক দলের মত প্রকাশের স্বাধীনতা ছিল। গণতন্ত্রের নিশ্চয়তার দল বিএনপি। মানুষকে দু-মুঠো খাওয়ার নিশ্চয়তা দেওয়ার দল বিএনপি। এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি লাল চোখ দেখানোর বিরোধিতাকারীও বিএনপি।

মঙ্গলবার (৩ জুন) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণকালে রিজভী এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহেদুল কবির জাহিদ ও ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।

রিজভী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন নেতা, সেটা বললেই হয়ে যাবে না। তিনি একজন যুগ সৃষ্টি করা নেতা। জনগণ তাকে নাম দিয়েছে রাখাল রাজা। রাখাল যেমন- ধান ক্ষেত, বিভিন্ন গ্রাম-গঞ্জের মধ্যে তাকে চরে বেড়াতে হয়, ঠিক তেমনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাইলের পর মাইল হেটে চলেছেন, জনগণের দুর্দশা উপলব্ধি করেছেন। উপলব্ধি করে তিনি এমন এমন কর্মসূচি দিয়েছেন সেটা থেকে জনগণ তার নাম দিয়েছেন রাখাল রাজা।

তিনি বলেন, ব্যক্তিগতভাবে মানুষ যদি সৎ হয় ডায়নামিক হয়, গতিশীল হয়, তবে অল্প সময়ের মধ্যে একটি জাতির ভাগ্যের পরিবর্তন করা সম্ভব। যেটা জিয়াউর রহমান করেছিলেন। তিনি রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্যেই ক্ষমতায় এসেছিলেন।

তিনি আরও বলেন, ক্ষুধা দারিদ্র্য এগুলো দেখে জিয়াউর রহমান উপলব্ধি করেছেন কিভাবে খাদ্যের উৎপাদন বৃদ্ধি করতে হবে, মাছের উৎপাদন বৃদ্ধি করতে হবে। এজন্য তিনি সারা দেশে খাল কাটলেন। অল্প সুদে তিনি ব্যাংক থেকে কৃষকের জন্য ঋণের ব্যবস্থা করলেন। এ ধরনের পদক্ষেপ নিয়ে তিনি গোটা জাতিকে শক্ত একটা ভিত্তির ওপর দাঁড় করিয়েছিলেন, আর এজন্যই তিনি মানুষের কাছে শ্রদ্ধেয়।

জিয়াউর রহমানকে আন্তর্জাতিক ষড়যন্ত্রে হত্যা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনা ও তার বাবার কালাকানুন একই ছিল। কারও মত প্রকাশের স্বাধীনতা ছিল না। মত প্রকাশের চেষ্টা করা হলে টপ টু বটম কারাগারে অথবা গুম করে দেওয়া হতো, হারিয়ে দেওয়া হতো, নিরুদ্দেশ করা হতো। গেল ১৫ বছর বিএনপিসহ গণতন্ত্রকামী সব রাজনৈতিক দলের নেতা ও কর্মীদের একই ব্যবস্থা করেছে আওয়ামী লীগ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

১০

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

১১

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১২

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১৩

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

১৪

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১৫

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৬

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

১৭

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৮

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

১৯

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

২০
X