সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

শিশুকে ধর্ষণ-হত্যা, আ.লীগ নেত্রীর বাড়িতে মিলল মরদেহ 

আওয়ামী লীগ নেত্রীর বাড়ির সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবি : কালবেলা
আওয়ামী লীগ নেত্রীর বাড়ির সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের শাহজাদপুরে পলাতক এক আওয়ামী লীগ নেত্রীর সেপটিক ট্যাংক থেকে লামিয়া খাতুন নামের এক ছয় বছরের শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ জুন) ভোরে উপজেলার রূপবাটি ইউনিয়নের বিন্নাদাইর গ্রামের আওয়ামী লীগ নেত্রী রূপা খাতুনের পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় পরিত্যক্ত বাড়ির কক্ষ থেকে বিভিন্ন নেশার সরঞ্জাম উদ্ধার করা হয়।

নিহত শিশু লামিয়া উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের গার্মেন্টস কর্মী নাজিমের কন্যা। বাবা-মা ঢাকায় গার্মেন্টেসে কাজ করায় লামিয়া বিন্নাদাইর গ্রামে নানা আব্দুর রশিদের কাছে থাকত।

স্থানীয় সূত্রে জানা গেছে, লামিয়া নানা আব্দুর রশিদের বাড়িতে থাকত। মঙ্গলবার (৩ জুন) বিকেল থেকে সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে রাত ৮টার দিকে থানায় জিডি করেন আব্দুর রশিদ। শিশুটিকে উদ্ধারে রাতেই অভিযান চালায় পুলিশ। ভোর ৪টার দিকে রূপা খাতুনের পরিত্যক্ত বাড়ির সেফটিক ট্যাংক থেকে শিশুটির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানায়, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ নেত্রী রূপা পালিয়ে যায়। এরপর থেকে তার বাড়িটি সম্পূর্ণ পরিত্যক্ত হয়ে যায়। পরিত্যক্ত ওই বাড়িটি মাদকাসক্তদের অভয়ারণ্যে পরিণত হয়।

শাহজাদপুর থানার ওসি মো. আছলাম আলী বলেন, রাতে শিশুটির নানা থানায় জিডি করে। এরপর থেকেই পুলিশ অভিযান শুরু করে। ভোর রাতে রূপা খাতুনের বাড়ির সেপটিক ট্যাংক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। তার মুখ টেপ দিয়ে আটকানো ও হাত-পা বাঁধা ছিল।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে শিশুটিকে ধর্ষণের পর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১০

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১১

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১২

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৩

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৪

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৫

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৬

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৭

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৮

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৯

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

২০
X