সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার ৩৬ শহীদ পরিবারের মাঝে জামায়াতের উপহার

সাতক্ষীরায় শহীদ পরিবারের মাঝে জামায়াতের উপহার। ছবি : কালবেলা
সাতক্ষীরায় শহীদ পরিবারের মাঝে জামায়াতের উপহার। ছবি : কালবেলা

সাতক্ষীরার ৩৬ শহীদ পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপহার বিতরণ করেছে জেলা জামায়াত।

বৃহস্পতিবার (০৫ জুন) সকাল সাড়ে ১১টায় শহরের মুন্সিপাড়াস্থ আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।

জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য উপাধ্যক্ষ শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য শেখ নূরুল হুদা, সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোসলেম উদ্দীন, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, শহর শিবিরের সভাপতি আল মামুন, জেলা শিবিরের সভাপতি ইমামুল হোসেন, শূরা সদস্য অ্যাডভোকেট আজিজুল ইসলাম প্রমুখ উপস্থিতি ছিলেন।

জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, শহীদরা আমাদের গর্ব। তাদের রক্তের বিনিময়ে আমরা আজ মুক্তভাবে নিশ্বাস নিতে পারছি। শহীদদের যে মহান উদ্দেশ্যে জীবনদান, তা যেন পূর্ণতা পায়—এটাই আমাদের প্রত্যাশা।

তিনি বলেন, আওয়ামী অপশক্তির হাত থেকে যারা আমাদের মুক্তি দিয়েছেন, তারাই আমাদের শহীদ। তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না।

এ সময় তিনি সরকারের প্রতি শহীদ পরিবারগুলোর দায়িত্ব গ্রহণের আহ্বান জানান এবং আমিরে জামায়াতের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা ও সালাম জানান।

শহীদ মুজাহিতের বাবা বলেন, মুজাহিদ ছিল আমার আদরের সন্তান। সে দেশের জন্য জীবন দিয়েছে—এজন্য আমি গর্বিত। যদি তার জীবনদানের মাধ্যমে দেশে প্রকৃত অর্থে বৈষম্যহীনতা প্রতিষ্ঠিত হয়, তবে তার জীবন সার্থক হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণ হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১০

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১১

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১২

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৩

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৪

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৫

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৬

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৭

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১৮

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১৯

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

২০
X