তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ১১:৪৭ এএম
আপডেট : ০৬ জুন ২০২৫, ১১:৫১ এএম
অনলাইন সংস্করণ

বাস নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদে ধাক্কা, প্রাণ গেল বাবা-ছেলের

ময়মনসিংহের তারাকান্দায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুজন নিহত। ছবি : কালবেলা
ময়মনসিংহের তারাকান্দায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুজন নিহত। ছবি : কালবেলা

ঈদযাত্রায় ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি মসজিদে ধাক্কা খাওয়ার পর এক বাবা ও তার ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।

শুক্রবার (০৬ জুন) সকাল ৮টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কে উপজেলার পশ্চিম তালদিঘি এলাকায় ঘটনা ঘটে।

নিহতরা হলেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় গ্রামের মো. পারভেজ মিয়া (৩৫) ও তার ছেলে মো. হাসান মিয়া (০৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ টিপু সুলতান।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি শেরপুরের দিকে যাচ্ছিল। সকাল ৮টার দিকে তারাকান্দার পশ্চিম তালদিঘি ফকির বাড়ি নামক স্থানে আসতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি মসজিদে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও ১০-১২ জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

ওসি আরও জানান, নিহতদের মরদেহ থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১০

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১১

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১২

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৩

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১৪

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৫

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৬

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৭

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১৮

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

২০
X