বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত পরিচালিত বাংলাদেশে আপনাদের প্রশান্তি লাগবে : ড. মাসুদ

চক্ষু শিবির ও ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনে বক্তব্য রাখছেন ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ। ছবি : কালবেলা
চক্ষু শিবির ও ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনে বক্তব্য রাখছেন ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ। ছবি : কালবেলা

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, জামায়াতে ইসলামীর পরিচালিত অনুষ্ঠানে গিয়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে জামায়াত পরিচালিত বাংলাদেশে আপনার প্রশান্তি লাগবে।

সোমবার (৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলার ইন্দ্রকুল আকবাড়িয়া আলীম মাদ্রাসা ক্যাম্পাসে চক্ষু শিবির ও ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, এমন একটি সময় ছিল যখন গ্রেপ্তার, হামলা-মামলার কারণে নির্দিষ্ট সময়ের আগেই আমাদের এ ধরনের চিকিৎসাসেবা ক্যাম্পের কার্যক্রম বন্ধ করে দেওয়া লাগত। তখন অসংখ্য রোগী চিকিৎসা নিতে এসেও বঞ্চিত হতো। এরকম উন্মুক্ত পরিবেশেও ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা যায়নি।

নিজ নির্বাচনী এলাকা বাউফলের বিষয়ে তিনি আরও বলেন, সুস্থ থাকতে হলে রাজনীতিতেও সুস্থ থাকা দরকার। গবেষণা প্রতিবেদন বলছে, বাংলাদেশে অসুস্থতায় যত লোক মারা যায়, তার প্রায় কাছাকাছি মারা যায় অসুস্থ রাজনীতি, হামলা-মামলা, রাজনৈতিক হানাহানি ও দলীয় কোন্দলের কারণে। আমাদের শরীর যেমন সুস্থ রাখা দরকার, তেমনি আমাদের সুস্থ রাজনীতির বাউফল দরকার।

জামায়াতে ইসলামীর এ নেতা বলেন, আজ এ চিকিৎসাসেবার কেবল এতটুকু আয়োজন করেই শেষ নয়। আমরা সবাই মিলে ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দিয়ে, ঝুঁকি নিয়ে ও ভোটকেন্দ্র পাহারা দিয়ে যদি বাউফল থেকে একজন সৎ, দক্ষ, যোগ্য মানুষকে সংসদ সদস্য বানাতে পারি তাহলে কেবল চিকিৎসায় সুস্থ রাখা নয় রাজনীতিতেও একটি সুস্থ সংস্কৃতি উপহার দেওয়া যাবে।

ড. মাসুদ বলেন, আগামীর বাউফল হবে একটি আদর্শিক, নিরাপদ ও সুস্থ রাজনৈতিক সংস্কৃতির বাউফল। আল্লাহ তায়ালা যেন এ ক্ষুদ্র আয়োজনকে কবুল করে আমাদের পুরো বাউফলবাসীকে সুস্থতার নেয়ামতে পরিপূর্ণ করেন।

সূর্যমনি ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা মু. আবুল বশার হেলালি, মাওলানা আবুল বশার, মু. খলিলুর রহমান ও মাও. আবু সুফিয়ান।

দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের রেজিস্টার অ্যান্ড কনসালটেন্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ সার্জন ডা. জাকিয়া ফারহানা, বরিশাল ইসলামি ব্যাংক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাইদুল ইসলাম শুভ, একই হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ই এম নাঈম শাকির চিকিৎসাসেবা প্রদান করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X