মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

আবদুল হামিদের দেশে ফেরা নিয়ে যা বললেন সারজিস

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ও সারজিস আলম। ছবি : কালবেলা
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ও সারজিস আলম। ছবি : কালবেলা

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশে ফিরে আসার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (উত্তরাঞ্চল) মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, অন্তর্বর্তী সরকার অভ্যুত্থান-পরবর্তী সরকার, অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে সরকার। আমরা আমাদের জায়গা থেকে এটাই বলব— যারা এত দিন ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের যারা দোসর ছিল, যারা তাদের ফ্যাসিস্ট হয়ে উঠতে সহযোগিতা করেছে— তাদের সামগ্রিক বিষয়গুলোতে অন্তর্বর্তী সরকারের কঠোর হস্তক্ষেপ চাই এবং এটা যেন আইনগত প্রক্রিয়ায় হয়।

সোমবার (৯ জুন) দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গীতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে চা চক্র শেষে সাংবাদিকের তিনি এসব কথা বলেন।

এসময় সারজিস বলেন, আমরা এ বিষয়টি অন্তর্বর্তী সরকারের সামগ্রিক যে স্টেপ এবং কী পদক্ষেপ নিচ্ছেন তারা—আমরা এ বিষয়টি অবজার্ভ করছি। আমরা বিশ্বাস করি, তারা অন্তত এসব প্রশ্নে তাদের জায়গা থেকে তাদের শক্ত অবস্থান সব সময় তাদের কাজের মাধ্যমে ব্যক্ত করবেন।

নির্বাচনের বিষয়ে তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আমরা সবসময় দেখে এসেছি নির্বাচনের সময়ে ক্ষমতার অপব্যবহার করা হয়, কালো টাকার-পেশিশক্তির ব্যবহার করা হয়।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড সম্পর্কে তিনি বলেন, আমরা এ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে চাই। যেখানে ছোট দল হোক, বড় দল হোক সবাই তাদের জায়গা থেকে স্বচ্ছ এবং সুষ্ঠু একটি নির্বাচনে একদম সক্রিয় এবং সয়ংসম্পূর্ণভাবে অংশগ্রহণ করতে পারবে।

সরকারকে উদ্দেশ করে সারজিস আলম বলেন, নির্বাচনে কেউ যেন কারো দ্বারা ক্ষমতার অপব্যবহারের শিকার না হয় যেমন- ভোটকেন্দ্র দখল, ব্যালট চুরি, এ টাইপের ঘটনাগুলো যেন আমরা আগামীর বাংলাদেশে কোনো নির্বাচনে না দেখি। এ অন্তর্বর্তী সরকারকে সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন এবং বিচার বিভাগ নির্বাচনকালে যেন পেশাদারত্বের পরিচয় দেয় সেটা নিশ্চিত করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X