চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

নিজে নিজে কমিটি দিয়ে শোকজ খেলেন এনসিপি নেতা

এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফ। ছবি : কালবেলা
এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফ। ছবি : কালবেলা

দলীয় নীতি বহির্ভূতভাবে সার্চ কমিটি গঠন করে তোপের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফ। কেন্দ্র থেকে সার্চ কমিটি বাতিলের পাশাপাশি আরিফকে কারণ দর্শানোর চিঠি দিয়েছেন।

সোমবার (০৯ জুন) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা চিঠিতে এসব বিষয় জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ৬ জুন চট্টগ্রাম দক্ষিণ জেলা সমন্বয় কমিটি গঠনের জন্য পার্টি প্যাডে আপনার স্বাক্ষরিত ও অনুমোদিত একটি ‘সার্চ কমিটি’ রাজনৈতিক পর্ষদের নজরে এসেছে। ‘অঞ্চল তত্ত্বাবধায়ক’ হিসেবে এই ধরনের কোনো সার্চ কমিটি গঠনের এখতিয়ার আপনার নেই। আপনাকে কেন্দ্র থেকে এমন কোনো নির্দেশনাও দেওয়া হয়নি। অতএব, পার্টি প্যাডে আপনার স্বাক্ষরিত ও অনুমোদিত চট্টগ্রাম দক্ষিণ জেলা সার্চ কমিটি এখতিয়ার ও সাংগঠনিক নীতিবহির্ভূত হওয়ায় সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর নির্দেশনা মোতাবেক বাতিল ঘোষণা করা হলো।

এছাড়াও এখতিয়ার বহির্ভূতভাবে সার্চ কমিটি গঠন এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করার দায়ে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত ব্যাখ্যা আগামী তিন দিনের মধ্যে রাজনৈতিক পর্ষদের নিকট প্রেরণ করার জন্য নির্দেশনা দেওয়া হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

১০

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

১১

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১২

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১৩

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৫

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৬

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৭

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৮

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৯

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

২০
X