চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ০৯:৩৫ এএম
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ১৬৫ গ্রাম স্বর্ণের বার উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের বাখেরআলী সীমান্ত এলাকা বুধবার স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি। ছবি : কালবেলা
চাঁপাইনবাবগঞ্জের বাখেরআলী সীমান্ত এলাকা বুধবার স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি। ছবি : কালবেলা

চাঁপাইনবাবগঞ্জের বাখেরআলী সীমান্ত এলাকা থেকে ১ কেজি ১৬৫ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৩০ আগস্ট) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখেরআলী গ্রামের সীমান্ত এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। স্বর্ণ বারগুলো ভারতে পাচার করা হচ্ছিল বলে জানা গেছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি বিজিবি।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল নাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে, এমন সংবাদের ভিত্তিতে সকাল ৭টার দিকে বাখেরআলী গ্রামে অভিযান চালায় বিজিবি। এ সময় এক ব্যক্তিকে হাতে একটি ব্যাগ নিয়ে সীমান্তের দিকে আসতে দেখা যায়। কিছু দূর আসার পর তিনি বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগ ফেলে কাশবনের ভেতর দিয়ে পালিয়ে যান।

অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। ফেলে যাওয়া ব্যাগ থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, জব্দ করা স্বর্ণের বারগুলো সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএসসিসি প্রশাসকের হুঁশিয়ারি: অনিয়ম করলেই ঠিকাদারের টেন্ডার বাদ

১০০ ডলারেই বিশ্বকাপ উন্মাদনা / নখের ডগায় ব্রাজিল-আর্জেন্টিনা!

বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক

খামেনির জানাজায় প্রতিশোধের লাল পতাকা

খামেনির জানাজার জন্য ইরানকে এক সপ্তাহ সময় দিয়েছি: ট্রাম্প

সাত জোড়া তরুণ-তরুণীর যৌতুকবিহীন গণবিয়ে, অতিথি ত্রাণমন্ত্রী দুলু

স্ত্রীর পরকীয়া প্রেমিকের মারধরে স্বামীর মৃত্যু

জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, গণতন্ত্রকামী মানুষের অর্জন: প্রধানমন্ত্রী

১০ বছরের মধ্যে মার্কিন সহায়তা বন্ধ করতে চান নেতানিয়াহু

জুলাই শহীদের জননীর কান্নায় আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

১০

সিলেটে ৫ হাজার কোটি টাকার সড়ক ও ড্রেনেজ প্রকল্প অনুমোদন: বাণিজ্যমন্ত্রী

১১

রাজধানীতে ব্যাপক বৃষ্টির আভাস, বিভিন্ন অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা

১২

জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক ছাত্রলীগ নেতা আটক

১৩

কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল নারীর

১৪

ঘানায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪

১৫

জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি, গ্রেপ্তার ২

১৬

শেষ ষোলোর মহারণের আগেই ফরাসি শিবিরে দুঃসংবাদ

১৭

খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে দ্বিতীয় দিনেও তেহরানে ছুটছে মানুষ

১৮

পায়রায় ৩ নম্বর সতর্কতা সংকেত

১৯

জুলাই নিয়ে কটাক্ষ / শাওন-মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

২০
X