ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৫, ১০:৫১ এএম
অনলাইন সংস্করণ

মধ্যরাতে সেনাবাহিনীর অভিযান, অতিরিক্ত ভাড়া নেওয়ায় জরিমানা

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুটি যাত্রীবাহী বাসকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : সংগৃহীত
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুটি যাত্রীবাহী বাসকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে যাত্রীদের কাছ থেকে সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে দুই যাত্রীবাহী বাসকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ জুন) রাতে রাণীশংকৈল নেকমরদ বাসস্ট্যান্ডে সেনাবাহিনী ও পুলিশ নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শ্যামলী পরিবহন ও রাহবার পরিবহনের বিরুদ্ধে মামলা ও ৬০০০ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিউল মাজলুবিন রহমান।

যাত্রীদের অভিযোগ, পরিবহনগুলো নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ নিচ্ছে। স্বাভাবিক দিনের ৭০০ টাকার ভাড়া ১০০০ টাকা নিচ্ছে। প্রতিবাদ করলেই বিভিন্ন কথা বলে। এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে অন্যান্য যাত্রীরাও।

রফিকুল নামে এক যাত্রী বলেন, এমন অভিযান আমাদের জন্য স্বস্তিদায়ক। এতে পরিবহনখাতে শৃঙ্খলা ফিরে আসবে।

রাণীশংকৈল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিউল মাজলুবিন রহমান বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও হয়রানি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীকে নিয়ে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে বেশ কয়েকটি পরিবহনের কাউন্টারের কর্মীরা পালিয়ে যায়।

তিনি আরও বলেন, এ সময় শ্যামলী পরিবহন ও রাহবার পরিবহনের কাউন্টার থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যাত্রীদের ভোগান্তি কমাতে ও পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১০

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১১

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১২

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১৩

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১৪

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৫

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১৬

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৭

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১৮

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৯

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

২০
X