গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৫, ১১:৫৯ এএম
আপডেট : ১২ জুন ২০২৫, ১২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সিলেট-সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৭০ জনকে বিএসএফের পুশইন

বিএসএফ কর্তৃক পুশইন করা কয়েকজনকে আটক করেছে বিজিবি। ছবি : কালবেলা
বিএসএফ কর্তৃক পুশইন করা কয়েকজনকে আটক করেছে বিজিবি। ছবি : কালবেলা

সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৭০ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১১ জুন) দিবাগত মধ্যরাত ও বৃহস্পতিবার (১২ জুন) ভোরে তাদেরকে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করা হয়।

জানা গেছে, সিলেটের জৈন্তাপুরের শ্রীপুর বিওপি দিয়ে ১৭ জন, মিনাটিলা বিওপি ২৩ জন, কোম্পানিগঞ্জে কালাইরাগ বিওপি ১৩ জন এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে আরও ১৭ জনকে পুশইন করা হয়েছে। ৭০ জনের মধ্যে পুরুষ ২২ জন, নারী ১৮ জন এবং শিশু ৩০ জন।

জৈন্তাপুরের শ্রীপুর বিওপি দুই পরিবারের ১৭ জনকে আটক করেছে। তাদের মধ্যে চারজন পুরুষ ও চারজন নারী এবং ৯ জন শিশু রয়েছে। এই পরিবারগুলো সদস্যদের মধ্যে ৭ জনের বাড়ি কুড়িগ্রামে এবং ১০ জনের বাড়ি লালমনিরহাটে।

মিনাটিলা বিওপি সদস্যরা আটক করেছে চার পরিবারের ২৩ জনকে। তাদের মধ্যে ৯ জন পুরুষ, সাতজন নারী ও সাত শিশু। তাদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলায়।

কোম্পানিগঞ্জের কালাইরাগ বিওপি এলাকায় দুই পরিবারের ১৩ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে চারজন পুরুষ, তিনজন নারী ও ছয়জন শিশু রয়েছে। এদের সবার বাড়িও একই জেলায়।

অন্যদিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট বিওপি অধীনে ছনবাড়ী সীমান্ত দিয়ে ১৭ জন বাংলাদেশিকে পুশইন করা হয়েছে। এদের মধ্যে পাঁচজন পুরুষ, চারজন নারী ও আটজন শিশু রয়েছে। এদের প্রত্যেকের বাড়ি লালমনিরহাটে।

সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক কালবেলাকে বিষয়টি করে বলেন, সীমান্তে অনুপ্রবেশ প্রতিরোধে টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ কার্যক্রম চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১০

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১১

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১২

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১৩

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৪

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৫

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৬

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৭

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৮

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৯

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

২০
X