কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৫, ০১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

টাঙ্গাইলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে আমন্ত্রিত অতিথিরা। সৌজন্য ছবি
টাঙ্গাইলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে আমন্ত্রিত অতিথিরা। সৌজন্য ছবি

টাঙ্গাইলের মধুপুরে বেলুটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আজ শেষ হয়েছে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫’। ফাইনাল খেলায় মুখোমুখি হয় রামনগর একাদশ ও বড়ুরিয়া একাদশ।

বুধবার (১১ জুন) উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের বেলুটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরানুল কবির। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রনি।

এ সময় রনি বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছাত্রদল সবসময় তরুণদের ইতিবাচক পথে রাখার জন্য অঙ্গীকারবদ্ধ।

ওসি এমরানুল কবির বলেন, এই সুন্দর ও সুশৃঙ্খল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল দেখে আমি সত্যিই আনন্দিত। খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, বেলুটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো দর্শকের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে, আমাদের সমাজে খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ কতটা গভীর। আমি আশা করি, এই ধরনের টুর্নামেন্ট ভবিষ্যতেও আয়োজিত হবে এবং তরুণরা খেলাধুলার মাধ্যমে নিজেদের শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ পাবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রেখে এমন একটি সফল টুর্নামেন্ট আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে আমি ধন্যবাদ জানাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X