কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ১১:৪১ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৫, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

জনগণই বিএনপির মূল শক্তি : খোকন

জেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে ফজলুর রহমান খোকন। ছবি : কালবেলা
জেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে ফজলুর রহমান খোকন। ছবি : কালবেলা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন বলেছেন, বিএনপির মূল শক্তি হচ্ছে এ দেশের জনগণ। জনগণের ভালোবাসা ও ভোটেই বিএনপি অতীতে তিনবার রাষ্ট্র পরিচালনা করেছে। ভবিষ্যতেও বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় গেলে জনগণকে সঙ্গে নিয়েই রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করবে।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই লক্ষ্যেই দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তার নেতৃত্বে শুধু বিএনপির নেতাকর্মীরাই নন, এ দেশের সিংগভাগ মানুষ ঐক্যবদ্ধ। বাংলাদেশের যেকোনো ক্রান্তিকালে এ দেশের ছাত্রসমাজ এবং বিএনপি রাজপথে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। ভবিষ্যতেও নেতৃত্ব দেবে ইনশআল্লাহ।

রোববার (১৬ জুন) বিকালে বগুড়ার শেরপুর পৌর শহরে জেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেরপুর পৌর বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় অতিসম্প্রতি শেরপুর উপজেলা, পৌরসভা এবং জেলায় বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কমিটিতে যারা পদ পেয়েছেন, তাদের সংবর্ধনা দেওয়া হয়।

এছাড়া শেরপুর সরকারি কলেজ, রহিমা নওশের আলী অর্নাস কলেজ, জামুল েইসলামীয়া ডিগ্রি কলেজ, জয়লা জুয়ান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের নেতাদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু। আরও অংশ নেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, উপজেলা বিএনপির অন্যতম সদস্য ও কুসুম্বি ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম পান্না, শেরপুর উপজেলা বিএনপির সদস্য হাসান মারুফ শিমুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহসভাপতি আব্দুল করিম, ফাহমিদুল নবীর পাভেল, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সোয়ানুর রহমান লাভলু, শাহ আরিফ, দপ্তর সম্পাদক মির্জা নজরুল, ধর্মবিষয়ক সম্পাদক রুহুল আমিন মিন্টু, ছাত্রবিষয়ক সম্পাদক সামিউল ইসলাম তুষারসহ শেরপুর উপজেলা ও বগুড়া জেলা বিএনপি এবং অংগ ও সহযোগী সংঠনের নেতারা।

সভাপতির বক্তব্যে স্বাধীন কুমার কুণ্ডু বলেন, আগামীর বাংলাদেশ হবে জাতীয়তাবাদী শক্তির এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যারা দুঃসময়ে জেল খেটেছেন, হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন দলের হাইকমান্ড অবশ্যই তাদের মূল্যায়ন করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন সপ্তাহ যেতেই নতুন উপাচার্য পেল জাবিপ্রবি

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি

ঋতুপর্ণার গোলে সমতা, স্বপ্ন বাড়ল বাংলাদেশের

কখন, কীভাবে দেখবেন আর্জেন্টিনা-হন্ডুরাসের ম্যাচ

রামিসা হত্যা মামলার রায় রোববার

সাইবার ঝুঁকি ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় বিপদ : তথ্যমন্ত্রী

১৯৭৮ বিশ্বকাপ : আর্জেন্টিনার গৌরব, নাকি বিশ্বকাপের কলঙ্ক?

‘মিড-ইয়ার শপিং ফেস্টে’ আকর্ষণীয় অফার দিচ্ছে দারাজ

জীবনের অর্থ নিয়ে রহস্যময় পোস্টে ফের আলোচনায় ঐশ্বরিয়া

ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

১০

গোপন বৈঠক করতে গিয়ে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

১১

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত

১২

নারায়ণগঞ্জে আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

দিনাজপুরের এক হাসপাতালে ৫ মাসে বেশিরভাগই নরমাল ডেলিভারি

১৪

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ট্রেজারার ড. বোরহান উদ্দিন

১৫

অধ্যাপক রীনাত ফওজিয়া সিনেট সদস্য নির্বাচিত

১৬

সিএনজি স্টেশন মালিকদের কমিশন ৮ টাকা থেকে ১৪ টাকা করার দাবি

১৭

সরকারি সুবিধা নিয়ে প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে গণপিটুনি

১৮

আজকের মতো কর্মসূচি শেষ / ৫ দফা দাবি দিল তেলাপোকার দল 

১৯

টেকসই উন্নয়নের লক্ষ্যে বিএসটিআইকে আরো শক্তিশালী করা হবে : শিল্পমন্ত্রী 

২০
X